kolkata

3 years ago

Ghulam Ali : গুলাম আলির জলসায় স্বাগত মুখ্যমন্ত্রীর, তোপ বিরোধী দলনেতার

Ghulam Ali
Ghulam Ali

 

কলকাতা, ২৯ ডিসেম্বর : গুলাম আলির জলসাকে স্বাগত জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেটিকে ’হ্যাশটাগ রঙ দে তু মোহে গেরুয়া’ কথাটা যুক্ত করে তোপ দেগেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

প্রায় সাত বছর আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি টুইট যুক্ত করে শুভেন্দুবাবু টুইটারে বৃহস্পতিবার লিখেছেন, “পাকিস্তানি গুলাম আলীর ক্ষেত্রে সঙ্গীতের কোনো সীমানা নেই কিন্তু হিন্দুস্তানি অরিজিৎ সিংয়ের ক্ষেত্রে বিষয়টি ভিন্ন।“

২০১৫-র ৮ অক্টোবর মমতা বন্দ্যোপাধ্যায় টুইটারে লিখেছিলেন, “সঙ্গীতের কোনও সীমানা নেই। সঙ্গীত হল হৃদয়ের ছন্দ। কলকাতায় অনুষ্ঠিত হতে পারে গোলাম আলী জির কনসার্ট। আমরা সব ব্যবস্থা করব।“ সেটির প্রেক্ষিতেই শুভেন্দুবাবু এই টুইট করেন।

You might also like!