
কলকাতা, ২১ ফেব্রুয়ারি : এসএসসির প্রাক্তন কর্মী শ্যামল কুমার সেনকে তলব করল সিবিআই। সোমবার তাঁর বাড়িতে অভিযান চালায় সিবিআই।
সোমবারই অভিযান শেষের পর চলতি সপ্তাহে তাঁকে নিজাম প্যালেসে সিবিআই দফতরে হাজিরা দিতে বলা হয়েছে। আনতে বলা হয়েছে বেশ কিছু নথি। ইতিমধ্যে তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্ট সংক্রান্ত তথ্য হাতে পেয়েছে সিবিআই। সূত্রের খবর, তাঁকে সম্পত্তি সংক্রান্ত নথি নিয়ে আসতে বলা হয়েছে। সোমবার বরানগর বারুইপাড়া লেনে অভিযান চালাল সিবিআই-এর বিশেষ দল। বরানগরের বাসিন্দা শ্যামল কুমার সেনের বাড়িতে তল্লাশি চালান আধিকারিকরা। অভিযানের পর তাঁর বাড়ি সিলও করে দেয় পুলিশ। শ্যামল সেন ও তাঁর পরিবারের সদস্যদের ঘণ্টা আড়াই ধরে জিজ্ঞাসাবাদ করা হয়।
