Breaking News
 
Rajpal Yadav: রাজপাল যাদবের কাতর আবেদনেও মন গলল না আদালতের! ‘ছেলের বিয়ে’র আর্জি খারিজ, জেলের ভাতই ভবিতব্য অভিনেতার Abhishek Sharma: বিশ্বকাপের আগে চরম অনিশ্চয়তা! শারীরিক অসুস্থতায় ওজন কমে নাজেহাল অভিষেক, ফিটনেস নিয়ে উঠছে বড় প্রশ্ন Delhi Red Fort Blast: মাসুদের নয়া মারণাস্ত্র ‘মহিলা ব্রিগেড’! দিল্লি বিস্ফোরণে জইশ যোগ নিশ্চিত করল রাষ্ট্রসংঘ, দেশজুড়ে হাই-অ্যালার্ট Bratya Basu:বিজেপির ‘জামাত’ অস্ত্র বুমেরাং! ব্রাত্য বসুর কটাক্ষ— ‘মাদুরো অপহরণের দায়ও কি তবে তৃণমূলের ওপর চাপাবেন? Mamata Banerjee: পুণেতে বাঙালি পরিযায়ী খুনের ঘটনায় শোকের ছায়া! স্বজনহারাদের সমবেদনা জানিয়ে বিজেপিকে কড়া আক্রমণ মমতার Abhishek Banerjee on Budget: নির্মলা বনাম অভিষেক! বাংলার দাবি নিয়ে সংসদে বাগযুদ্ধ, বঞ্চনার অভিযোগে কার যুক্তি বেশি শক্তিশালী?

 

kolkata

4 months ago

SSKM Hospital: পূর্ব ভারতের সরকারি হাসপাতালে প্রথম রোবটিক গলব্লাডার অস্ত্রোপচার—এসএসকেএমে স্বাস্থ্য সেবায় এক নতুন দিগন্ত!

SSKM Hospital
SSKM Hospital

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: “বাংলা আজ যা ভাবে, দেশ তা ভাবে আগামীকাল”—এই কথাই যেন আরও একবার প্রমাণ করল বঙ্গ। সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্বোধন করা অত্যাধুনিক রোবটিক সার্জারি প্রযুক্তির সাহায্যে মঙ্গলবার জলমগ্ন শহরের মাঝেই সফল অস্ত্রোপচার সম্পন্ন হল এসএসকেএম হাসপাতালে। এটাই এই হাসপাতালে প্রথম রোবটিক অস্ত্রোপচার।

প্রশাসন সূত্রের খবর, পূর্ব ভারত এবং উত্তর-পূর্ব ভারতে এই প্রথম কোনও সরকারি হাসপাতালে রোবটিক সার্জারি চালু হল। হাসপাতাল সূত্রে খবর, শল্য ও স্ত্রী রোগ বিভাগের দুই রোগীর অস্ত্রোপচার হয়েছে। দুই বিভাগ মিলিয়ে প্রশিক্ষণপ্রাপ্ত ছ’জন চিকিৎসক অংশ নিয়ে ছিলেন। জানা যাচ্ছে, শল্যবিভাগের ৪৫ বছরের ওই রোগীর গলব্লাডারে স্টোন হয়েছিল। গলব্লাডারের দেওয়াল মারাত্মক মোটা হয়ে গিয়েছিল। রোবটের মাধ্যমে চারটি ফুটো করে ৩৫ মিনিটে ওই অস্ত্রোপচার করেন শল্য বিভাগের শিক্ষক চিকিৎসক দীপ্তেন্দ্র সরকার, সিরাজ আহমেদ, রুদ্রদীপ বন্দ্যোপাধ্যায়। 

জানা গিয়েছে, মুর্শিদাবাদের ওই বাসিন্দা এখন সুস্থ রয়েছেন। শল্য বিভাগের পরে স্ত্রী রোগ বিভাগের ৪৬ বছরের রোগীর জরায়ু বাদ দেওয়া হয় রোবটিক সার্জারির দ্বারা। সময় লেগেছে প্রায় এক ঘন্টা। অস্ত্রোপচারের পর ওই রোগী সুস্থও আছেন। জানা গিয়েছে, বেসরকারি কোনও হাসপাতালে এই অস্ত্রোপচার দুটি করতে কয়েক লক্ষ টাকা খরচ হত। কিন্তু এই অস্ত্রোপচার সম্পূর্ণ বিনামূল্যে করা হল এসএসকেএমে। খুশি রোগীর পরিবারের সদস্যরাও। অতি সম্প্রতি চিকিৎসা পরিষেবার উন্নয়নে একাধিক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ৬৭ কোটি টাকা ব্যয়ে নির্মিত হল নতুন উডবার্ন ওয়ার্ড। পাশাপাশি, রোবটিক সার্জারি, ক্যানসার হাসপাতালের নির্মাণ ও অত্যাধুনিক মেশিন ক্রয়সহ মোট ১৮টি গুরুত্বপূর্ণ প্রকল্পের উদ্বোধন এবং শিলান্যাস করেন তিনি এসএসকেএম হাসপাতালে। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “নতুন উডবার্ন ওয়ার্ডটির ১০ তলা ভবনে ১৩১টি কেবিন রয়েছে। অত্যাধুনিক পরিষেবা মিলবে এই ওয়ার্ডে। সিঙ্গল কেবিনের ভাড়া ৫ হাজার। এইচডিইউ (HDU) কেবিনের ভাড়া ১২ হাজার টাকা। আইটিইউ (ITU) কেবিনের ভাড়া ১৫ হাজার টাকা।”

You might also like!