kolkata

3 years ago

Firhat Hakim : ডিএ-র দাবিতে কর্মবিরতিকে আন্দোলন অরাজকতার নাটক বলে কটাক্ষ ফিরহাদের

Firhat Hakim
Firhat Hakim

 

কলকাতা, ২১ ফেব্রুয়ারি : বকেয়া ডিএ-র দাবিতে কর্মবিরতিকে আন্দোলনকে অরাজকতার নাটক বলে কটাক্ষ করলেন পৌর ও নগর উন্নয়ন দফতরের মন্ত্রী ও কলকাতা পৌর সংস্থার মেয়র ফিরহাদ হাকিম। মঙ্গলবার বকেয়া ডিএ-র দাবিতে কর্মবিরতি অসফল বলেও দাবি করেন ফিরহাদ হাকিম ।

 এদিন আন্তর্জাতিক ভাষা দিবসের উপলক্ষে অনুষ্ঠানে জহরলাল নেহরু রোডে অবস্থিত ভাষা উদ্যানের অনুষ্ঠানে ফিরহাদ হাকিম বলেন, যারা আন্দোলন করছে তাদের নিয়োগ বামফ্রন্টের আমলে হয়েছে । তারাই বামপন্থীদের সমর্থনে আন্দোলন করছেন বলে অভিযোগ করলেন তিনি। তার আরো অভিযোগ করেন, তারা পশ্চিমবঙ্গের স্বার্থ দেখছে না। যেখান রাজ্য কোনো ধর্মঘট হরতাল নেই। যেখানে পশ্চিমবঙ্গের অর্থনীতি এগিয়ে যাচ্ছে। সেটা না দেখে তারা অবার অরাজকতার নাটক অবার চালানোর চেষ্টা করছে বলে অভিযোগ তার। সরকার কঠোর ভাবে আর কোনো বন্ধ করতে দেবে না। পেন ডাউন হবে না। এসব কিছুই হবে না।মানুষের স্বার্থে কাজ করতে হবে। যতটা সম্ভব মুখ্যমন্ত্রী নতুন করে ডিএ ঘোষণা করেছেন। আগে যাক এক লক্ষ কোটি টাকা কেন্দ্রের কাছে রাজ্যের বাকি আছে সেটা নিয়ে আসুক। মানুষের স্বার্থ না দেখে শুধু নিজের স্বার্থ দেখে তারা একটা ধান্দাবাজ পার্টি বলে কড়া ভাষায় সরকারি কর্মচারী দের আক্রমণ করলেন ফিরহাদ হাকিম। 


You might also like!