
কলকাতা, ৩১ জানুয়ারি : আগুন লাগল শিয়ালদহ আদালতের দোতলায়। শিয়ালদহ আদালতের দোতলার ব্যালকনিতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডের খবর পাওয়া মাত্রই আগুন নেভাতে পৌঁছয় দমকলের দু’টি গাড়ি। বেলা ১২টা নাগাদ আগুন লাগার খবর পায় দমকল। দমকলের তরফে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে বলে জানা গিয়েছে।
আগুন লেগে বড় কোনও বিপত্তি ঘটেনি। এই ঘটনায় কোনও হতাহতের খবর নেই বলেও শিয়ালদহ আদালত সূত্রে খবর। কী করে এই আগুন লাগলো, তা-ও খতিয়ে দেখা শুরু হয়েছে। দমকল জানিয়েছে, আগুন ভয়াবহ রূপ নেওয়ার আগেই নিভিয়ে ফেলা হয়েছে।
