Breaking News
 
Rafale fighter jet :চীনা ‘স্টেলথ’ বিমানে পাকিস্তানকে সাহায্য? পাল্টা পদক্ষেপে রাফালে কেনার পরিকল্পনা ভারতের Suvendu Adhikari in Janatar Darbar: প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগে চাঞ্চল্য, জনতার দরবারে শুভেন্দুর কাছে দ্বারস্থ বৃদ্ধ KMC Notice: অবৈধ নির্মাণে রাশ টানতে অ্যাকশন, রাজু নস্করের ২ বহুতলে নোটিস,প্রোমোটার ঘনিষ্ঠকে সামনে পেয়েই চলল চড়-থাপ্পড় Janatar Darbar : 'আমাদের হাতে সময় খুবই কম, মুখ্যমন্ত্রী যেন...', জনতার দরবারে সাক্ষাতের পর আবেগঘন সুমন বিশ্বাস, সামনে এল তাঁর বক্তব্য CM Suvendu Adhikari: রোগী সুরক্ষায় অ্যাকশন মোডে সরকার, হাসপাতাল কর্মীদের জন্য বিশেষ আই-কার্ড Rahul Gandhi :‘দেশে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা’, রাহুলকে তোপ গেরুয়া শিবিরের

 

kolkata

3 years ago

ED Raid in Kasba : ৩৭ কোটি টাকা প্রতারণার অভিযোগে কসবায় রাতভর তল্লাশি ইডি'র

ED Raid in Kasba
ED Raid in Kasba

 

কলকাতা, ১৭ ফেব্রুয়ারি : কসবার অভিজাত আবাসনে রাতভর তল্লাশি চালালেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) আধিকারিকরা। বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুক্রবার ভোর পর্যন্ত তল্লাশি চালান গোয়েন্দারা। বুধাদিত্য চট্টোপাধ্যায় নামে এক ব্যক্তির বিরুদ্ধে ৩৭ কোটি টাকা প্রতারণার অভিযোগ রয়েছে। সেই অভিযোগের তদন্তে এদিন তাঁর ফ্ল্যাটে তল্লাশি চালায় ইডি। বেশকিছু নথি তদন্তকারী আধিকারিকরা বাজেয়াপ্ত করেছেন।

ইডি সূত্রের খবর, বৃহস্পতিবার সন্ধ্যায় কসবায় বুধাদিত্য চট্টোপাধ্যায়ের ফ্ল্যাটে হানা দেন ইডি আধিকারিকরা। সেখানে রাতভর টানা তল্লাশি চালান তাঁরা। শুক্রবার ভোর ৪টে ১০ মিনিট নাগাদ ওই অভিজাত আবাসন থেকে বের হন ইডির গোয়েন্দারা। বুধাদিত্য চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে ৩৭ কোটি টাকা প্রতারণার অভিযোগ রয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধাদিত্য চট্টোপাধ্যায়কে গত বছর জুলাই মাসে আনন্দপুর থানার পুলিশ একটি মামলায় গ্রেফতার করেছিল। শেক্সপিয়র সরণি থানা ও নিউ টাউন থানাতেও তাঁর বিরুদ্ধে অভিযোগ রয়েছে। ৩৭ কোটি টাকা প্রতারণা করেছেন বুধাদিত্য, এমনটাই অভিযোগ। গত বছর গ্রেফতার হলেও পরে জামিনে ছাড়া পান তিনি। বুধাদিত্য ভুয়ো ওয়েবসাইট বানিয়ে স্বাস্থ্য দফতরে টেন্ডার দেওয়ার কথা বলে টাকা নিতেন বলে অভিযোগ। শুধু তাই নয় একাধিক চিকিৎসা কেন্দ্র বা ক্লিনিকের কাছ থেকেও অভিযুক্ত টাকা নিয়েছেন বলে অভিযোগ রয়েছে। তবে বৃহস্পতিবার রাতভর তল্লাশি চালিয়ে গুরুত্বপূর্ণ নথি বাজেয়াপ্ত হলেও। কাউকে গ্রেফতার করেননি কেন্দ্রীয় গোয়েন্দারা।


You might also like!