Dilip Ghosh: ‘সব ওয়ার্ডেই বিজেপি জিতবে’, কলকাতা পুরসভা দখলের দাবি দিলীপ ঘোষের

Dilip Ghosh
Dilip Ghosh

 

কলকাতা, ২৬ অক্টোবর : লক্ষ্মীপুজো উপলক্ষে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে মুখ্যমন্ত্রীর নাড়ু খাওয়া থেকে শুরু করে কলকাতা পুরসভা নির্বাচন—একাধিক ইস্যুতে মুখ খুললেন মন্ত্রী দিলীপ ঘোষ। রাজনৈতিক মতপার্থক্য সরিয়ে রেখে পুজোর আমন্ত্রণে সাড়া দেওয়াকে বাংলার সংস্কৃতি ও সৌজন্যের পরিচয় বলে ব্যাখ্যা করেন তিনি। তাঁর মতে, বাংলার কৃষ্টি-সংস্কৃতির প্রসার এবং উন্নয়নের স্বার্থে রাজনৈতিক দলগুলির একজোট হওয়া প্রয়োজন।

কলকাতা পুরসভা নির্বাচনে প্রার্থী বাছাই প্রসঙ্গে দিলীপ ঘোষ জানান, বিজেপির ড্রপবক্সে প্রার্থীপদে আবেদন জমা দেওয়ার সময়সীমা সোমবার বিকেল ৫টা পর্যন্ত। দলের কর্মীদের পাশাপাশি সমাজের বিভিন্ন ক্ষেত্রের মানুষও প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন। আবেদনগুলি খতিয়ে দেখে যোগ্য প্রার্থী বেছে নেওয়া হবে বলে জানান তিনি।

রাজ্যে পুলিশ ও প্রশাসনের ভূমিকা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগের পাল্টা জবাবও দেন দিলীপ। তাঁর বক্তব্য, সরকারি আধিকারিক ও পুলিশ সক্রিয় হয়ে নিজেদের দায়িত্ব পালন করলে আপত্তির কারণ থাকা উচিত নয়। আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের কার্যকর ভূমিকা থাকা জরুরি বলেও মন্তব্য করেন তিনি। পুরভোটে ফিরহাদ হাকিমের প্রার্থী হওয়া নিয়ে প্রশ্নের উত্তরে দিলীপ বলেন, সেটি তাঁর ব্যক্তিগত সিদ্ধান্ত। অন্যদিকে, কলকাতার সমস্ত ওয়ার্ডে বিজেপির জয়ের দাবি করে তিনি জানান, পুরসভা দখল করে শহরের পরিবর্তন আনাই তাঁদের লক্ষ্য।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…