kolkata

3 years ago

WB DA Strike: লক্ষ্মীবারে বাংলা অচলের হুঁশিয়ারি ডিএ আন্দোলনকারীদের

DA agitators warned of Bengal impasse
DA agitators warned of Bengal impasse

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ডিএ নিয়ে লাগাতার অন্দোলন চালিয়ে যাচ্ছেন সংগ্রামী যৌথ মঞ্চের সদস্যরা। এবার অন্দোলনকারীরা বকেয়া ডিএ-র দাবিতে আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার আরো একটি কর্মসূচী গ্রহন করতে চলেছে।  এর আগে পেন ডাউন কর্মসূচি পালন করেছিলেন আন্দোলনকারীরা ,এবার কর্মবিরতির ডাক দিয়েছেন যৌথ সংগ্রামী মঞ্চ। 

বৃহস্পতিবার রাজ্যের সমস্ত সরকারি দফতরে উপস্থিত থাকবেন সরকারি কর্মীরা। তবে তাঁরা কাজ করবেন না,অর্থাৎ সরকারি কর্মীরা অফিস যাবেন, হাজিরার খাতায় সই করবেন কিন্তু কোনও কাজ করবেন না।  এই প্রসঙ্গে সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ জানান -রাজ্য সরকারকে আমরা আলোচনার প্রস্তাব দিয়েছিলাম। তারা কর্ণপাত করেনি। সরকারি কর্মীরা এবার তাদের ধৈর্যের বাঁধ ভাঙছে। বৃহস্পতিবারের কর্মসূচি পালনের পরও রাজ্য সরকার যদি আমাদের দাবিগুলিতে কর্ণপাত না করে তাহলে বৃহত্তর আন্দোলন হবে।'তিনি আরো বলেন-  'এতদিন আন্দোলন, অনশন করার পরও এই সরকার কর্মীদের কথা শুনছে না। এর পরিণতি ভালো হবে না। যে সরকারি কর্মীদের সাহায্যে সরকারটা চলছে, সেই কর্মীদেরই দিনের পর দিন বঞ্চনা করা হচ্ছে। রাজ্যের নেতা-মন্ত্রীরা একের পর এক বিরূপ মন্তব্য করছেন। মুখ্যমন্ত্রীও চোর-ডাকাত বলেছেন। এটা সরকারি কর্মীদের অপমান।'  

তবে ঐদিন বিভিন্ন স্কুলে পরীক্ষা রয়েছে , সে প্রসঙ্গে ভাষ্কর বাবু বলেন- "স্কুলের কাজ নিয়ম মাফিকই করবেন শিক্ষকরা। তবে স্কুলের কাজ শেষ হওয়ার পর তাঁরা কর্মবিরতি পালন করবেন। " 

You might also like!