Kolkata Medical College | মেডিক্যাল কলেজে বিশৃঙ্খলা বরদাস্ত নয়! কলকাতার মঞ্চ থেকে হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

Kolkata Medical College and suvendu adhikari
Kolkata Medical College and suvendu adhikari

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  ৮ ইন্টার্নকে শোকজের প্রতিবাদে দফায় দফায় বিক্ষোভে উত্তপ্ত কলকাতা মেডিক্যাল কলেজ। এই অশান্তির নেপথ্যে বামেদের দায়ী করে কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর স্পষ্ট হুঁশিয়ারি, প্রয়োজন পড়লে কয়েক সেকেন্ডের মধ্যেই পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হবে। মেডিক্যাল কলেজের বিশৃঙ্খলা যে কোনওভাবেই বরদাস্ত করা হবে না, তা বুঝিয়ে দিলেন তিনি।

মুখ্যমন্ত্রী বলেন, “আমার সাথে স্বাস্থ্যমন্ত্রীর কথা হয়েছে , পরিস্থিতির ওপর নজর রেখেছি। অধ্যক্ষ যা সাহায্য চাইবেন আমরা প্রশাসনিক ভাবে সব সাহায্য করব, গুন্ডামি হাসপাতালে বরদাস্ত করা হবে না। কমিউনিস্টদের নৈরাজ্য তৈরির জায়গা মেডিক্যাল কলেজ নয়, স্পষ্ট বলে দিলাম, কর্তৃপক্ষ পুলিশের সাহায্য চাইলে কয়েক সেকেন্ড লাগবে, পুলিশ যা করার করবে।” এছাড়া কলেজ স্ট্রিটে অশান্তি প্রসঙ্গেও এদিন ক্ষোভ উগরে দেন মুখ্যমন্ত্রী। বামেদের তীব্র নিশানা করে বলেন, “ভোটে জেতার ক্ষমতা নেই, তাই বইয়ের স্টল নিয়ে রাজনীতি করছে।”

দুর্গাপুজোয় সপ্তমীর দিন চোরবাগানে ঠাকুর দেখতে গিয়ে পদপিষ্ট হয়ে মৃত্যু হয় ১৯ জনের। মৃত উনিশজনকে নিয়ে আসা হয়েছিল কলকাতা মেডিক‌্যাল কলেজে। সে সময় একদল জুনিয়র চিকিৎসক সাংবাদিক সম্মেলন করে বলেছিলেন, পরিকাঠামোর অভাব রয়েছে কলকাতা মেডিক‌্যালে। বড়সড় দুর্ঘটনা ঘটে গেলে জরুরি অবস্থায় চিকিৎসা করার পরিকাঠামো নেই শতাব্দী প্রাচীন এই হাসপাতালে।

৮ জুনিয়র ডাক্তারকে শোকজ ঘিরে উত্তপ্ত কলকাতা মেডিক্যাল কলেজ! স্বাস্থ্যমন্ত্রকের সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভে নামেন ইন্টার্ন ও পড়ুয়ারা। শোকজের কারণ জানতে চাওয়ার পাশাপাশি তদন্ত কমিটির রিপোর্ট প্রকাশের দাবিও তুলেছেন তাঁরা। অধ্যক্ষের ঘরের বাইরে অবস্থান বিক্ষোভের মাঝেই প্রতিবাদী পড়ুয়াদের সঙ্গে এবিভিপি-র সংঘাত পরিস্থিতিকে আরও জটিল করে তোলে। বুধবার রাত পর্যন্ত টানটান উত্তেজনা বজায় থাকে মেডিক্যাল কলেজ চত্বরে।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…