kolkata

3 years ago

class 10th board results: আইসিএসই-তে পাশের হার প্রায় ৯৯ শতাংশ, দেশে প্রথম বর্ধমানের সম্বিত মুখোপাধ্যায়

class 10th board results(Symbolic Picture)
class 10th board results(Symbolic Picture)

 

কলকাতা, ১৪ মে : রবিবার প্রকাশিত হল সিআইএসসিই বোর্ডের আইসিএসই (দশম)–এর পরীক্ষার ফলাফল । এবার আইসিএসই পরীক্ষায় পাশের হার ৯৮.৯৪ শতাংশ। দেশে মোট ন'জন প্রথম হয়েছে। তাদের মধ্যে আছে পূর্ব বর্ধমানের সেন্ট জেভিয়ার্সের স্কুলের ছাত্র সম্বিত মুখোপাধ্যায়।

চলতি বছর ২৭ ফেব্রুয়ারি থেকে ২৯ মার্চ পর্যন্ত আইসিএসই পরীক্ষা হয়েছিল। আগেভাগেই সব স্কুলের প্রিন্সিপালদের পাঠানো চিঠিতে কাউন্সিল অফ ইন্ডিয়ান সার্টিফিকেট এগজামিনেশনের (সিআইএসসিই) চিফ এক্সিকিউটিভ এবং সচিব জেরি অ্যারাথন জানিয়েছেন, দুপুর তিনটেয় রেজাল্ট প্রকাশিত হবে। সেইমতো আজ দুপুর তিনটেয় আইসিএসই রেজাল্ট প্রকাশিত হয়েছে। এবারের আইসিএসই পরীক্ষায় পাশের হার ৯৮.৯৪ শতাংশ। ছেলেদের তুলনায় মেয়েদের ফলাফল ভালো হয়েছে। মেয়েদের পাশের হার ৯৯.২১ শতাংশ। সেখানে ৯৮.৭১ শতাংশ ছেলে পাশ করেছে। আইসিএসই পরীক্ষায় প্রথম ন'জন প্রথম স্থান অধিকারী হয়েছে। সেই তালিকায় আছে রাজ্যের ছেলে সম্বিত মুখোপাধ্যায়। পূর্ব বর্ধমানের সেন্ট জেভিয়ার্সের স্কুলের ছাত্র। এছাড়াও প্রথম হয়েছেন রুশিল কুমার, অনন্যা কার্তিক, শ্রেয়া উপাধ্যায়, আভ্য সরদেশাই, যশ মণীশ ভাসিন, তনয় সুশীল শাহ, হিয়া সাংভি, অভিশী সিং এবং সম্বিত মুখোপাধ্যায়। আইসিএসইতে দেশের দ্বিতীয় স্থানাধিকারীদের মধ্যে পাঁচজন পশ্চিমবঙ্গের পড়ুয়া আছে।



You might also like!