kolkata

3 years ago

Sukanta Majumder : "মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গকে স্বৈরাচারে পরিণত করেছেন", তোপ সুকান্তর

Sukanta Majumder
Sukanta Majumder

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ  তিলজলায় জাতীয় শিশু সুরক্ষা কমিশনের চেয়ারম্যানকে হয়রানির অভিযোগে সরব হলেন বিজেপি-র রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।

শনিবার তিনি টুইটারে লিখেছেন, “কেন জাতীয় শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপারসনকে হয়রানি করা হচ্ছে? গতকাল তিলজলায় পুলিশের হাতে চড়াও হন তিনি। তদুপরি, মালদায় ধর্ষণের শিকারের বাড়িতে যাওয়ার সময় রাজ্য শিশু সুরক্ষা কমিশনের সদস্যরা তার জন্য বাধা তৈরি করছে। মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গকে স্বৈরাচারে পরিণত করেছেন।“

প্রসঙ্গত, তিলজলায় শিশু খুনের ভয়াবহ ঘটনার পর রাজ্যের কাছে রিপোর্ট চেয়েছিল জাতীয় শিশু সুরক্ষা কমিশন। সেই রিপোর্টে সন্তুষ্ট না হওয়ায় কলকাতায় এলেন কমিশনের দল। সেই প্রতিনিধিরা তিলজলায় পৌঁছলেও তাঁদের কথা বলার সুযোগ দেওয়া হয় নি, এমনকি থানায় তাঁদের হেনস্থা করা হয়েছে বলেও অভিযোগ।


You might also like!