Breaking News

 

kolkata

3 years ago

Mamata banerjee : নির্মলা সীতারামনের বাজেটের কড়া সমালোচনায় বাংলার মুখ্যমন্ত্রী

Mamata Banerjee
Mamata Banerjee

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ বুধবার সংসদে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের বাজেট বক্তৃতার কিছু ক্ষণ পর বীরভূমের বোলপুরে একটি সরকারি অনুষ্ঠান থেকে বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যনার্জী বাজেট প্রসঙ্গে বলেন- " দিশাহীন এই বাজেটে যা আছে তা শুধুই অন্ধকার, শুধুই অমাবস্যা। এই বাজেট গরিব এবং বেকারদের বিরোধী বলেই মনে করছেন তিনি।" স্বনির্ভর গোষ্ঠী তৈরি নিয়েও কেন্দ্রীয় সরকারকে নিশানা করে মাননীয়ার মত মোদীর সরকার পশ্চিমবঙ্গকে নকল করছে বলেও মনে করেছেন তিনি। বীরভূমে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীর দাবি, তিনি হলে গরিব ও সাধারণ মানুষের জন্য বাজেট আধ ঘণ্টায় করে দিতেন। 

বাজেট প্রসঙ্গে নিজের ক্ষোভ জাহির করে বলেন-, "কেন্দ্রীয় সরকার এটা না কি বাজেট করেছে। বাজেট না কি অন্য কিছু? মুখে বলা হচ্ছে, দারুণ বাজেট হয়েছে। কী দারুণ? একটা কথা বেকারদের জন্য বলা নেই।" মমতার অভিযোগ, "আগের বছর ১০০ দিনের কাজের টাকা কমিয়েছিল। এ বার পুরো কোপ (ড্র্যাস্টিক কাট) বসিয়েছে।"  

কেন্দ্রীয় বাজেটে গ্যাসের দাম নিয়ে কোনও কথা নেই বলেও জানিয়েছেন মমতা। কেন্দ্রের চালু করা ‘উজ্জ্বলা যোজনা’র কথা বক্তৃতায় তুলে ধরেন মমতা। উপস্থিত জনতার উদ্দেশে তিনি প্রশ্ন করেন, ‘‘সুজলা না উজ্জ্বলা কী একটা করেছিল? পাচ্ছেন আপনারা গ্যাস?’’ 

বাজেট প্রসঙ্গে মাননীয়া আরো সংযোজন করেন-"যে বাজেট ওঁরা করেছেন, আমায় করতে দিতেন, আমি আধ ঘণ্টা সময় নিতাম। কী করে গরিব, সাধারণ মানুষের বাজেট করতে হয়, কী করে দ্রব্যমূল্য বৃদ্ধি রুখতে হয় তা আমি জানি। আমি অনেক ডিপার্টমেন্টে কাজ করে এসেছি। আমরাও বাজেট করি। আমরা কর বাড়াই না।’’ বাজেটকে ভাঁওতা এবং লোকদেখানো বলেও আখ্যা দিয়েছেন মমতা। 

You might also like!