
কলকাতা, ২১ ফেব্রুয়ারি : আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের অনুষ্ঠান থেকে প্রবাসী বাঙালিদের জন্য পোর্টাল চালু করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার দেশপ্রিয় পার্কে ভাষা দিবসের মঞ্চ থেকে ‘আপন বাংলা’ নামের পোর্টালটি উদ্বোধন করেন মমতা বন্দ্যোপাধ্যায়।
বাংলাকে জানা এবং নানান বিষয়ে মতামত জানানোর জন্য পোর্টালটি ব্যবহার করতে পারবেন প্রবাসী বাঙালিরা। এই পোর্টাল তদারকি করবে স্বরাষ্ট্র বিভাগের তত্ত্বাবধানে একটি এনআরআই সেল। উদ্বোধনের পর ‘আপন বাংলা পোর্টালের মাধ্যমে বিশ্বকে যুক্ত করা হল’ বলে মন্তব্য করেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি এদিন রাজ্যের প্রশাসনিক প্রধান সার্ভে পার্ক মহিলা থানার উদ্বোধন করেন ভার্চুয়ালি।
