kolkata

3 years ago

Kolkata News: পার্থ-সুবীরেশ ও ৫ প্রাক্তন শিক্ষাকর্তার জামিনের বিরোধিতা সিবিআইয়ের

CBI opposes bail of Partha-Subiresh and 5 ex-teachers
CBI opposes bail of Partha-Subiresh and 5 ex-teachers

 

কলকাতা, ২৮ নভেম্বর : জেল হেফাজতের মেয়াদ শেষ। পার্থ চট্টোপাধ্যায়, সুবীরেশ ভট্টাচার্য-সহ ৭ জনকে সোমবার ফের আদালতে হাজির করানো হয়। আলিপুর আদালতে নিয়ে আসা হয় রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রীকে। আদালতে আনা হয়েছে শিক্ষক নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত আরও ৬ জনকে। অভিযুক্তদের আইনজীবীরা জানিয়েছেন, সোমবার আদালতে তাঁরা জামিনের আবেদন জানাবেন। সূত্রের খবর, সিবিআই এই জামিনের বিরোধিতা করছে। শিক্ষক নিয়োগ দুর্নীতিতে যুক্ত থাকার অভিযোগে সিবিআই গ্রেফতার করেছে পার্থ চট্টোপাধ্যায়, সুবীরেশ ভট্টাচার্য, কল্যাণময় গঙ্গোপাধ্যায়, অশোক সাহাদের।

জেল হেফাজতের মেয়াদ শেষে অভিযুক্তদের সোমবার নিয়ে আসা হয় আলিপুর আদালতের লক-আপে। সেখান থেকে আদালতে তোলা হয় তাঁদের। শুনানি শুরু হয় দুপুরেই। শিক্ষক নিয়োগ দুর্নীতিতে গ্রেফতারির পরই মন্ত্রিত্ব হারিয়েছেন। তৃণমূলের সমস্ত দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে তাঁকে। গত কয়েকমাস যাবত তাঁর ঠিকানা প্রেসিডেন্সি জেল। দলের সঙ্গে দূরত্ব বাড়লেও পঞ্চায়েত নির্বাচনে জয়ের বিষয়ে আশাবাদী পার্থ চট্টোপাধ্যায়। সোমবার আলিপুর আদালতে ঢোকার সময় রাজ্যের প্রাক্তন মন্ত্রীর গলায় শোনা গেল আত্মবিশ্বাসের সুর। তিনি বলেন, “তৃণমূল জিতবে।”

You might also like!