Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

International

4 months ago

Rajnath In Vietnam: হ্যানয়ে মন্ত্রী পর্যায়ের বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্ক মজবুত করার ওপর জোর রাজনাথের

Defence Minister Rajnath Singh In Hanoi, Vietnam
Defence Minister Rajnath Singh In Hanoi, Vietnam

 

হ্যানয়, ১৯ মে : ভিয়েতনামের রাজধানী হ্যানয়ে মন্ত্রী পর্যায়ের বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্ক মজবুত করার ওপর জোর দিলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। তিনি বলেন, "এই সফরটি বিশেষভাবে তাৎপর্যপূর্ণ, কারণ আমাদের কৌশলগত অংশীদারিত্বের দশম বার্ষিকী উপলক্ষ্যে অনুষ্ঠিত হচ্ছে। এটি একটি প্রধান মাইলফলক, যা আমাদের দ্বিপাক্ষিক সম্পর্কের গভীরতাকে তুলে ধরে। আমাদের আলোচনা প্রতিরক্ষা ও নিরাপত্তা ক্ষেত্রে আমাদের সহযোগিতাকে আরও শক্তিশালী করবে এবং আগামী বছরগুলিতে সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচন করবে।"

প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং মঙ্গলবার সকালে ভিয়েতনামের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি হো চি মিনের ১৩৬-তম জন্মবার্ষিকীতে তাঁর সমাধিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন। সেখান থেকে হ্যানয়ে প্রতিরক্ষা মন্ত্রকের সদর দপ্তরে পৌঁছলে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংকে গার্ড অফ অনার দেওয়া হয়। এরপর মন্ত্রী পর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠকে রাজনাথ বলেন, "এমন একটি গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বৈঠকে যোগ দিতে ভিয়েতনামে উপস্থিত থাকা আমার জন্য একটি বিশেষ সৌভাগ্য। আমি বিশেষভাবে সম্মানিত বোধ করছি। এই বৈঠকটি অনুষ্ঠিত হচ্ছে রাষ্ট্রপতি হো চি মিন-এর জন্মবার্ষিকী উপলক্ষে, যিনি একজন দূরদর্শী নেতা এবং ভারতেও অত্যন্ত শ্রদ্ধেয়। ১৯৮৮ সালে দুই দেশের মধ্যে স্থায়ী সম্পর্কের ভিত্তি স্থাপিত হয়েছিল।"

You might also like!