
কলকাতা, ১০ ফেব্রুয়ারি : দলের প্রতি আনুগত্য প্রমাণে অর্থদান কর্মসূচি নেওয়া হয়েছে বিজেপির তরফে। শনিবার রাজ্যে সমর্পণ দিবস পালনের সিদ্ধান্ত নিয়েছে বঙ্গ বিজেপি । আগামীকাল দীনদয়াল উপাধ্যায়ের প্রতিকৃতির সামনে নেতাকর্মীরা তাঁদের সাধ্যমতো অর্থপ্রদান করবে।
পঞ্চায়েত ভোট এগিয়ে আসতেই রাজ্যে শুরু বিজেপির দিল্লির নেতাদের তৎপরতা। মাঝে ঘুরে গিয়েছেন স্মৃতি ইরানি ও ধর্মেন্দ্র প্রধানরা। গত সফরে দলের সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা নদিয়া সফর করলেও এবার নাড্ডার সফরের আগে ঐক্যবদ্ধ চেহারা তুলে ধরার পাশাপাশি আর্থিক সংকট কাটাতে শনিবার সমর্পণ দিবস পালনের সিদ্ধান্ত নিয়েছে বঙ্গ বিজেপি। রবিবার রাজ্য সফরে আসছেন জেপি নাড্ডা । তার আগেরদিন অর্থাৎ শনিবার দীনদয়াল উপাধ্যায়ের প্রয়াণ দিবসে রাজ্যে সমর্পণ দিবস পালনের সিদ্ধান্ত নিয়েছে বঙ্গ বিজেপি । এই দিন দীনদয়াল উপাধ্যায়ের প্রতিকৃতির সামনে দলের নেতাকর্মীরা তাঁদের সাধ্যমতো অর্থপ্রদান করবে।
আদতে সর্বভারতীয় সভাপতির বঙ্গ সফরের আগেরদিন দলের ঐক্যবদ্ধ চেহারা দেখানোর পাশাপাশি বিজেপির আদর্শের প্রতি আনুগত্য প্রমাণে মরিয়া বঙ্গ নেতাদের এমন কর্মসূচি বলে মনে করছে রাজ্যনৈতিক মহল।
