kolkata

3 years ago

Beauty Tips : সামনে বিয়ে অথচ স্যাঁলো সার্ভিস নেবার ও সময় নেই ? ঘরেই বানিয়ে ফেলুন ন্যাচরাল ফেসপ্যাক, কথা দিচ্ছে ত্বকের রোসনাই তে মধ্যমনি হবেন আপনিই

Beauty Pack for Bride
Beauty Pack for Bride

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ বিয়ের ইভেন্ট টা সকল মানুষেরজন্যই খুব বিশেষ হয়। প্রতি ক্ষেত্রে খুঁজ দেখে বেছে পরখ করে তবেই সকলে একটা একটা জিনিস গুছিয়ে রাখে এই বিশেষ দিনের জন্য। বিয়েতে যুক্ত সকলেই নিজের নিজের মতো করে ঐবিশেষ দিনের জন্য নিজেকে তৈকরে গুছিয়ে রাখে তবে মধ্যমনি হয়ে থাকে ইভেন্টের দু'জন মূল চরিত্র বর ও কনে। কিন্তু আজকের ব্যস্থ জীবনে সবকিছু চাই ইনস্ট্যান্ট। আজ তাই কনের ত্বকে ইনস্ট্যান্ট গ্লো আনতে রইল তিন টি দমদার ফেসপ্যাক 

পেঁপে ও অ্যালোভেরার প্যাক 

একটি পাত্রে এক চামচ অ্যালো ভেরা এবং কয়েক টুকরো পাকা পেঁপে নিন। এ বার দু’টিকে একসঙ্গে ভাল করে মিশিয়ে নিন। একটি থকথকে মিশ্রণ তৈরি হলে ত্বকে লাগিয়ে কিছু ক্ষণ রেখে দিন। শুকিয়ে এলে ধুয়ে নিন। সপ্তাহে অন্তত দু-তিন দিন এটি ব্যবহার করতে পারেন। উপকার পাবেন। 

মধু ও টকদই-র প্যাক 

একটি পাত্রে দু’চামচ টক দই আর এক চামচ মধু নিন। তার পর দু’টিকে এক সঙ্গে ভাল করে মিশিয়ে নিয়ে ত্বকে লাগান। ঘণ্টাখানেক রেখে ধুয়ে ফেলুন। সপ্তাহে অন্তত দু’দিন এটি ব্যবহার করতে পারেন।আপনি পেতে পারেন গ্লাস স্কিন। 

ওট মিল, ময়দা এবং মধু 

একটি পাত্রে ওট মিল, ময়দা এবং মধু একসঙ্গে নিয়ে ভাল করে মিশিয়ে নিন। তার পর ওই মিশ্রণটি ভাল করে ত্বকে লাগিয়ে ২০ মিনিট অপেক্ষা করুন। শুকিয়ে এলে জল দিয়ে ধুয়ে নিন। দাগ মুক্ত ত্বক পেতে সপ্তাহে তিন দিন এই প্যাক ব্যবহার করুন। 

You might also like!