Breaking News

 

kolkata

3 years ago

Nawsad Siddiqui: ফের আদালতে নওশাদ সিদ্দিকী, বললেন আমাকে আটকে রাখলে ওদের লাভ

Naushad Siddiqui
Naushad Siddiqui

 

বারুইপুর, ৯ ফেব্রুয়ারি : আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীকে ফের নিয়ে আসা হল বারুইপুর আদালতে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টা নাগাদ তাঁকে আদালতে নিয়ে আসে পুলিশ। গত ২১ জানুয়ারি ভাঙড়ে আইএসএফ-তৃণমূল গোলমালের ঘটনায় গ্রেফতার হন নওশাদ। গত ৩ তারিখ তাঁকে বারুইপুরে আদালতে তোলা হয়েছিল।

বিচারক ৬ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন। এ দিন আদালতে ঢোকার মুখে নওশাদ বলেন, "সামনেই পঞ্চায়েত ভোট। এই সময় আমাকে যত আটকে রাখতে পারবে, তত ওদের লাভ। ফরেনসিক তদন্ত করছে, দুধ কা দুধ, পানি কা পানি হয়ে যাবে।"


You might also like!