kolkata

1 week ago

TMC Bank Accounts Freeze Case: নাম-প্রতীক নিয়ে টানাপোড়েনের মাঝেই স্বস্তি! দলের অ্যাকাউন্ট ব্যবহারে ছাড় মমতা শিবিরকে

Calcutta High Court on TMC Bank Accounts Freeze Case
Calcutta High Court on TMC Bank Accounts Freeze Case

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  দলের নাম ও প্রতীক নিয়ে টানাপোড়েনের মধ্যেই তহবিল সংক্রান্ত মামলায় স্বস্তি পেল মমতা বন্দ্যোপাধ্যায়ের শিবির। তৃণমূলের তহবিল সংক্রান্ত মামলায় আদালত স্পষ্ট করে জানিয়েছে, প্রতীক বদলে গেলেও দলের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যবহারে কোনও বাধা নেই। ফলে আগের নির্দেশ অনুযায়ী অ্যাকাউন্ট থেকে টাকা তোলার ক্ষেত্রে কালীঘাট তৃণমূলের কোনও সমস্যা হবে না। সোমবার বিচারপতি সৌগত ভট্টাচার্যের আদালতে মামলাটির শুনানি হয়। সেখানেই এই নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। দলের নাম ও প্রতীক নিয়ে যখন রাজনৈতিক টানাপোড়েন চলছে, সেই সময় অ্যাকাউন্ট ব্যবহারের অনুমতি বহাল থাকায় মমতা বন্দ্যোপাধ্যায়ের শিবিরে কিছুটা স্বস্তি ফিরেছে। 

কমিশনের নির্দেশ অনুযায়ী প্রতীক শুধু উপনির্বাচনের জন্য। তাই এই ক্ষেত্রে এটি কার্যকরী নয়, পর্যবেক্ষণ বিচারপতি সৌগত ভট্টাচার্যের। আদালতের নির্দেশ, অ্যাকাউন্ট ব্যবহার করা যাবে, তবে কালীঘাট তৃণমূলের অথরাইজ়ড যে কোনও দু’জন তিনটি অ্যাকাউন্টের চেকে সই করতে পারবেন। বিশেষ অফিসার চেকে সই করবেন। ব্যাঙ্ক তার পরে টাকা দেবে। আগামী ২৯ জানুয়ারি পর্যন্ত এই নির্দেশ বহাল থাকবে। ১৪ ডিসেম্বর এই মামলার পরবর্তী শুনানি। আগামী ২৯ জানুয়ারি পর্যন্ত এই নির্দেশ বহাল থাকবে। ১৪ ডিসেম্বর এই মামলার পরবর্তী শুনানি।


You might also like!