Breaking News
 
Iran conflict: মধ্য প্রাচ্যে যুদ্ধ-অশান্তি, দিল্লি ও মুম্বই বিমানবন্দরে বাতিল একাধিক বিমান Ayatollah Ali Khamenei Dead: ইরানের সর্বোচ্চ নেতা খামেনেই নিহত, ৪০-দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা Earthquake: কলকাতায় কম্পন! দুপুরের তিলোত্তমায় ভূকম্পন আতঙ্ক, বহুতল থেকে হুড়মুড়িয়ে নিচে নামলেন বাসিন্দারা Rinku Singh's father: ক্রিকেট বিশ্বে শোকের ছায়া! ক্যানসারের মরণব্যাধি কেড়ে নিল রিঙ্কু সিংয়ের বাবাকে, ভেঙে পড়েছেন তারকা ব্যাটার Amit Shah:‘উল্টো লটকে সোজা করে দেব’, শাহের মেজাজি ভাষণে পাল্টা বিঁধল ঘাসফুল শিবির; শুরু হল অনুপ্রবেশ নিয়ে তীব্র সংঘাত T20 World Cup and metro: রবিবাসরীয় ক্রিকেটের ধামাকা! দর্শকদের ভিড় সামলাতে প্রস্তুত এসপ্ল্যানেড স্টেশন, অতিরিক্ত মেট্রোর সময় এক নজরে

 

kolkata

1 year ago

Election Commission:ঘূর্ণিঝড় রিমেলে ক্ষতিগ্রস্ত ৪৮টি বুথ, উদ্বিগ্ন নির্বাচন কমিশন

48 booths damaged by Cyclone Rimel, Election Commission is worried
48 booths damaged by Cyclone Rimel, Election Commission is worried

 

কলকাতা, ২৮ মে  : রবিবার রাত থেকে একটানা বৃষ্টি এবং ঝড়ের দাপটে লন্ডভন্ড বহু স্কুল। কোথাও দেওয়াল ভেঙে পড়েছে। কোথাও টিনের চাল উড়ে গিয়েছে। ভেঙে গিয়েছে ক্লাসরুমের দরজা-জানলা। অনেক বুথের সামনে হাঁটুসমান জল দাঁড়িয়ে গিয়েছে।

ওই সব স্কুলেই আগামী ১ জুন শেষ দফার নির্বাচন হওয়ার কথা। তার আগে হাতে আর মাত্র তিনদিন। এর মধ্যে ক্ষতিগ্রস্ত বুথগুলিকে স্বাভাবিক করে তোলা নিয়ে দুশ্চিন্তায় পড়েছে নির্বাচন কমিশন। কমিশনের এক শীর্ষ কর্তা জানিয়েছেন, সোমবার সন্ধ্যা পর্যন্ত যে রিপোর্ট হাতে এসেছে, তাতে সবমিলিয়ে মোট ৪৮টি বুথের ভালোরকম ক্ষতি হয়েছে। এর সিংহভাগই দুই ২৪ পরগনা জেলায় পড়ছে।

রিমেলের প্রভাবে এই দুই জেলাতেই সব থেকে বেশি ক্ষতি হয়েছে। রিমেলের দাপটে বুথে কী ক্ষয়ক্ষতি হয়েছে, জেলাশাসকদের কাছ থেকে তার বিস্তারিত রিপোর্ট চেয়ে পাঠিয়েছে কমিশন। সেই মতো পরবর্তী পদক্ষেপ ঠিক করা হবে। প্রয়োজনে বিকল্প জায়গায় ভোট নেওয়ার ব্যবস্থা করা হবে।


You might also like!