Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

International

7 months ago

Horrific Attack in Nigeria: উত্তর-পশ্চিম নাইজেরিয়ায় নির্বিচারে গুলি, নিহত কমপক্ষে ৫০

Motorcycle Gunmen Massacre 50 In Northwest Nigeria
Motorcycle Gunmen Massacre 50 In Northwest Nigeria

 

নাইরোবি, ২১ ফেব্রুয়ারি : উত্তর-পশ্চিম নাইজেরিয়ায় সশস্ত্র জঙ্গিরা নির্বিচারে গুলি চালিয়ে ৫০ জন নিরীহ গ্রামবাসীকে হত্যা করেছে। তারা অপহরণও করেছে বহু মহিলা ও শিশুকে। নাইজেরিয়ার উত্তর-পশ্চিমে জামফারা প্রদেশের টুনগান দুতসে গ্রামে বৃহস্পতিবার বিকেল ৫টা থেকে শুক্রবার ভোররাত ৩.৩০ মিনিট পর্যন্ত হামলা হয়। বুক্কুইউম দক্ষিণ অঞ্চলের সাংসদ হামিসু এ ফারু জানিয়েছেন, হামলাকারীরা নিরীহ গ্রামবাসীদের হত্যা ও অপহরণের পাশাপাশি ঘরবাড়ি জ্বালিয়ে দিয়েছে। সশস্ত্র জঙ্গিরা শ'দেড়েক মোটরসাইকেল চেপে হামলা করতে আসছে দেখে কয়েকজন গ্রামবাসী নিরাপত্তা বাহিনী ও স্থানীয় প্রশাসনকে সতর্ক করেছিলেন। অভিযোগ, তা সত্ত্বেও গ্রামবাসীদের নিরাপত্তার ব্যবস্থা করা হয়নি। কতজনকে অপহরণ করা হয়েছে, তা আপাতত স্পষ্ট নয়।

You might also like!