Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Technology

2 months ago

Airtel: বার বার রিচার্জের ঝামেলা শেষ! এক চিলতে দামে সারা বছরের ভ্যালিডিটি, টেলিকম দুনিয়ায় এল সস্তার ‘সুনামি’ প্ল্যান।

Airtel 365 day plan
Airtel 365 day plan

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: এয়ারটেল গ্রাহকদের জন্য দীর্ঘমেয়াদি ভ্যালিডিটির একটি আকর্ষণীয় প্রিপেইড প্ল্যান নিয়ে এসেছে, যেটি ৩৬৫ দিনের সুবিধা সহ একাধিক প্রিমিয়াম বেনিফিট প্রদান করে। সংস্থার ২২৪৯ টাকার এই প্ল্যানটি একবার রিচার্জ করলেই পুরো এক বছর রিচার্জের ঝামেলা থেকে মুক্তি মিলবে। এতে ডেটা, আনলিমিটেড কলিং, ফ্রি এসএমএসের পাশাপাশি OTT এবং Adobe সাবস্ক্রিপশনের মতো অতিরিক্ত সুবিধাও অন্তর্ভুক্ত রয়েছে।

এয়ারটেলের এই ৩৬৫ দিনের ভ্যালিডিটি প্ল্যানে মোট ৩০ জিবি ডেটা বেনিফিট পাবেন গ্রাহকরা। পাশাপাশি লোকাল ও এসটিডি মিলিয়ে আনলিমিটেড ভয়েস কলিং সুবিধা পাবেন। এছাড়া পুরো ভ্যালিডিটি জুড়ে মোট ৩৬০০টি ফ্রি এসএমএস পাঠানোর সুযোগ রয়েছে, অর্থাৎ প্রতি মাসে গড়ে ৩০০টি করে এসএমএস ব্যবহার করা যাবে।

সবচেয়ে বড় আকর্ষণ হল, এই প্ল্যানের সঙ্গে ১২ মাসের জন্য ফ্রি Adobe Express Premium সাবস্ক্রিপশন দেওয়া হচ্ছে, যার বাজারমূল্য প্রায় ৪০০০ টাকা বলে দাবি করা হয়েছে। এর পাশাপাশি ৩০ দিনের জন্য ফ্রি হ্যালোটিউন পরিষেবাও পাওয়া যাবে।

এছাড়াও গ্রাহকরা পাবেন Airtel Xstream Play সাবস্ক্রিপশন, যার মাধ্যমে Sony Liv, Amazon MX Player, Chana Jor, Runn TV-সহ একাধিক OTT অ্যাপের কনটেন্ট উপভোগ করা যাবে। এই প্ল্যানটি এয়ারটেলের অফিসিয়াল ওয়েবসাইট বা Airtel Thanks অ্যাপের মাধ্যমে রিচার্জ করা যাবে। বিস্তারিত শর্তাবলী জানতে গ্রাহকদের Airtel Prepaid Terms & Conditions পেজ দেখার পরামর্শ দেওয়া হয়েছে।

You might also like!