Game

2 hours ago

Men's T20 World Cup: টি-টোয়েন্টি বিশ্বকাপ, শূন্যের হ্যাটট্রিকে অভিষেকের অনাকাঙ্ক্ষিত রেকর্ড

Abhishek Sharma’s Unwanted Hat-Trick
Abhishek Sharma’s Unwanted Hat-Trick

 

আহমেদাবাদ, ১৯ ফেব্রুয়ারি  : বুধবার রাতে টি-টোয়েন্টি বিশ্বকাপে আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে নেদারল্যান্ডসের বিপক্ষে খেলতে নেমে টানা তৃতীয়বারের মতো শূন্য রানে আউট হলেন অভিষেক শর্মা । নেদারল্যান্ডসের বিরুদ্ধে ভারতীয় এই ওপেনার তিন বলেই অফ স্পিনার আরিয়ান দত্ত শর্মার বলে বোল্ড হন। এর আগে তিনি আমেরিকার বিপক্ষে শ্যাডলি ভ্যান শালকউইকের প্রথম বলে এবং পাকিস্তানের বিপক্ষে সালমান আলী আগার চতুর্থ বলে আউট হন। পেটের সংক্রমণের কারণে তিনি নামিবিয়ার বিরুদ্ধে খেলতে পারেননি।

বুধবার অভিষেকের জার্সিতে সমস্যার কারণে ভারতীয় ইনিংসের শুরু হতে বিলম্বিত হয়েছিল। অভিষেক, আর্শদীপ সিংয়ের জার্সি পরে ব্যাট করতে নেমেছিলেন, কিন্তু আর্শদীপকে ভারতীয় একাদশে অন্তর্ভুক্ত করায় জন্য তাকে আবার মহম্মদ সিরাজের জার্সি পরতে বাধ্য করা হয়েছিল। টেস্ট খেলুড়ে দলগুলোর মধ্যে প্রথম ও সব মিলিয়ে দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজের প্রথম তিন ম্যাচে শূন্য রানে আউট হওয়ার অভিজ্ঞতা হল তার। প্রথমজন উগান্ডার রজার মুকাসা, ২০২৪ আসরে এই স্বাদ পেয়েছিলেন তিনি।

বিশ্বকাপে টানা তিন ইনিংসে শূন্য রানে আউট হওয়া ক্রিকেটার আছেন আরও দুজন। ২০১০ ও ২০১৬ আসর মিলিয়ে এই অভিজ্ঞতা হয় প্রাক্তন ভারতীয় পেসার আশিস নেহরার। ২০০৯ সালে এই স্বাদ পান ওয়েস্ট ইন্ডিজের আন্দ্রে ফ্লেচার।

You might also like!