Breaking News
 
Iran conflict: মধ্য প্রাচ্যে যুদ্ধ-অশান্তি, দিল্লি ও মুম্বই বিমানবন্দরে বাতিল একাধিক বিমান Ayatollah Ali Khamenei Dead: ইরানের সর্বোচ্চ নেতা খামেনেই নিহত, ৪০-দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা Earthquake: কলকাতায় কম্পন! দুপুরের তিলোত্তমায় ভূকম্পন আতঙ্ক, বহুতল থেকে হুড়মুড়িয়ে নিচে নামলেন বাসিন্দারা Rinku Singh's father: ক্রিকেট বিশ্বে শোকের ছায়া! ক্যানসারের মরণব্যাধি কেড়ে নিল রিঙ্কু সিংয়ের বাবাকে, ভেঙে পড়েছেন তারকা ব্যাটার Amit Shah:‘উল্টো লটকে সোজা করে দেব’, শাহের মেজাজি ভাষণে পাল্টা বিঁধল ঘাসফুল শিবির; শুরু হল অনুপ্রবেশ নিয়ে তীব্র সংঘাত T20 World Cup and metro: রবিবাসরীয় ক্রিকেটের ধামাকা! দর্শকদের ভিড় সামলাতে প্রস্তুত এসপ্ল্যানেড স্টেশন, অতিরিক্ত মেট্রোর সময় এক নজরে

 

Country

2 hours ago

Iran conflict: মধ্য প্রাচ্যে যুদ্ধ-অশান্তি, দিল্লি ও মুম্বই বিমানবন্দরে বাতিল একাধিক বিমান

International Flight Chaos Hits Mumbai & Bengaluru
International Flight Chaos Hits Mumbai & Bengaluru

 

নয়াদিল্লি, ১ মার্চ : মধ্যে প্রাচ্যে যুদ্ধ-অশান্তির বাতাবরণ। পশ্চিম এশিয়ার বিস্তীর্ণ অংশে বিমান চলাচল বন্ধ রয়েছে। এই পরিস্থিতিতে দিল্লি বিমানবন্দর থেকে বাতিল করা হয়েছে অনেক বিমান। শুধুমাত্র দিল্লি নয়, মধ্য প্রাচ্যের পরিস্থিতির জন্য মুম্বই বিমানবন্দরেও বাতিল করা হয়েছে বিমান। ফলে যাত্রীরা অসুবিধার সম্মুখীন হচ্ছেন। এই মুহূর্তে দুবাইতে আটকে পড়েছেন অভিনেত্রী সোনাল চৌহান, কীভাবে দেশে ফিরবেন তা বুঝতে পারছেন না তিনি। প্রধানমন্ত্রী মোদীর কাছে সাহায্য চেয়েছেন সোনাল।

শনিবার সকাল থেকে ইরানে আক্রমণ শুরু করে ইজরায়েল। পরে আমেরিকার সেনাও হামলায় সহায়তা করে। যৌথ হামলায় মুহুর্মুহু বোমা, ক্ষেপণাস্ত্র, ড্রোন আছড়ে পড়ছিল তেহরান-সহ ইরানের বড় শহরগুলিতে। পাল্টা প্রত্যাঘাত করে ইরানের বাহিনীও। তারা শুধু ইজরায়েলে নয়, সমগ্র পশ্চিম এশিয়ায় অবস্থিত মার্কিন ঘাঁটিগুলিকে নিশানা করে। সংযুক্ত আরব আমিরশাহির দুবাই, আবু ধাবিতে বোমা পড়ে। খালি করা হয় বুর্জ খলিফাও। এ ছাড়া, কাতার এবং সৌদি আরবেও ইরান হামলা চালিয়েছে আমেরিকার ঘাঁটি লক্ষ্য করে। পশ্চিম এশিয়ার বিস্তীর্ণ অংশে বিমান চলাচল বন্ধ রয়েছে।

You might also like!