Breaking News

 

kolkata

3 years ago

SSC Scam : ২০১৭ সালের টেট পরীক্ষার ওএমআর শিট নষ্ট কেন, পর্ষদকে তলব আদালতের

SSC Scam
SSC Scam

 

কলকাতা : নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ হয়নি। অথচ পরীক্ষার ওএমআর শিট নষ্ট করে দেওয়া হয়েছে। ২০১৭ সালে প্রাথমিকে শিক্ষক নিয়োগের টেট পরীক্ষার ওএমআর শিটের এরকম তথ্যে বিস্মিত বিচারপতি। জরুরি ভিত্তিতে প্রাথমিক শিক্ষা পর্ষদের নথি তলব করা হল।

২০১৭ সালে টেটের ওএমআর নষ্ট করে দিয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। এই প্রেক্ষিতে  বৃহস্পতিবার দুপুর দুটোয় বোর্ডের আসল মিনিটস খাতা তলব করলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। পর্ষদের আধিকারিক সহ ওই নথি তলব করা হয়েছে। কেন এত দ্রুত ওই নষ্ট করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে তা জানতে চায় কলকাতা হাইকোর্ট। ২০১৭ সালে প্রাথমিকের টেট উত্তীর্ণদের নিয়োগ প্রক্রিয়া এখনও সমাপ্ত হয়নি। তাহলে ২০১৭ সালের ওএমআর শিট কেন নষ্ট করা হয়েছে? প্রশ্ন তুলল আদালত।

পশ্চিমবঙ্গে শিক্ষক নিয়োগ কাণ্ডে পাহাড় প্রমাণ দুর্নীতির অভিযোগ সামনে এসেছে। প্রাক্তন শিক্ষামন্ত্রী, একাধিক শিক্ষাকর্তা এখন জেলে। সেই ঘটনায় দিনের পর দিন নতুন তথ্য সামনে আসছে। এবার তাতে পরীক্ষার ওএমআর শিট নষ্ট করে দেওয়ার অভিযোগ সামনে এল।

You might also like!