
কলকাতা,
২৮ নভেম্বর :১০০ দিনের কাজের
টাকা নিয়ে দুর্নীতির অভিযোগ
আদালতে গড়াল। বিষয়টি নিয়ে সোমবার জনস্বার্থ
মামলা করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
কেন্দ্র ও রাজ্যের হলফনামা
তলব করেছে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের। ২০ ডিসেম্বরের মধ্যে
হলফনামা তলব করলেন বিচারপতি।
ওইদিনই হবে পরবর্তী শুনানি,
জানাল হাইকোর্ট।
১০০ দিনের কাজ নিয়ে বারবার
অভিযোগ জানিয়েছিল বিজেপি। ১০০ দিনের কাজে
দুর্নীতির অভিযোগে আদালতে সরবও হয়েছেন বিরোধী
দলনেতা। গত ২১ নভেম্বর
কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকের রিপোর্ট তুলে ধরে সরব
হন শুভেন্দুবাবু। তাঁর অভিযোগ, “১০০
দিনের কাজে ব্যাপক দুর্নীতির
হদিশ মিলেছে। 'কয়েকটি ক্ষেত্রে জেলাশাসক ও বিডিও-র
এফআইআরের সুপারিশ কার্যকর করা হয়নি। বহু
ব্লকে জনসংখ্যার তুলনায় জবকার্ড বেশি রয়েছে।“
বেসরকারি সংস্থায় কর্মরত ব্যক্তিরও জবকার্ড রয়েছে, অভিযোগ শুভেন্দুবাবুর। সোমবার হাইকোর্টে অতিরিক্ত হলফনামা পেশ করেন তিনি।
আদালতে শুভেন্দু অধিকারীর আইনজীবীর দাবি, অভিযোগ উঠেছে, "ভুয়ো জব কার্ড
তৈরি করা হয়েছে। কেন্দ্রের
দেওয়া ১০০ দিনের কাজের
টাকা দলের লোকদের পাইয়ে
দিয়েছে তৃণমূল। ভুয়ো নথি বানিয়ে
টাকা আত্মসাত্ করা হয়েছে।''
প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের নির্দেশ, একশো দিনেক কাজের
টাকা নিয়ে যে অভিযোগ
উঠেছে, তার প্রেক্ষিতে কেন্দ্র
ও রাজ্যের হলফনামা পেশ করতে হবে।
২০ ডিসেম্বরের মধ্যে নিজেদের বক্তব্য জানাতে হবে হলফনামায়। কেন্দ্রীয়
সরকারের আইনজীবীর বক্তব্য, "অভিযোগ গুরুতর, কেন্দ্রের টাকা তছরুপ করা
সংবিধান বিরোধী।'' এবিষয়ে রাজ্যের বক্তব্য এই ধরনের মামলা
রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।
