
বারিচ (উত্তর প্রদেশ), ১১ নভেম্বর : নেপালে সাধারণ নির্বাচনের কথা মাথায় রেখে আগামী ১৭-২০ নভেম্বর পর্যন্ত বন্ধ থাকবে উত্তরপ্রদেশ-নেপাল সীমান্ত(Uttar Pradesh Nepal Border ) । সূত্রের খবর, এ বিষয়ে নেপালের বাঁকেতে দুদেশের কর্মকর্তাদের উচ্চ পর্যায়ের একটি সমন্বয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে অংশ নেন ভারত ও নেপালের সীমান্তবর্তী জেলার প্রশাসনিক কর্মকর্তারা ৷
উত্তরপ্রদেশের বারিচের জেলা ম্যাজিস্ট্রেট ডঃ দীনেশ চন্দ্র (Dr. Dinesh Chandra ) বলেন, "নেপালে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে সম্ভাব্য সব ধরনের সাহায্য করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ ।"
নেপাল সরকার ১৭ থেকে২০ নভেম্বর পর্যন্ত ভারতের সঙ্গে সীমান্ত বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। এই সময়ে সব ধরনের চলাচল নিষিদ্ধ করা হয়েছে। নেপাল বন্ধের সময় তাদের সহযোগিতার জন্য বারিচ এবং শ্রাবস্তী জেলার প্রশাসনিক আধিকারিকদের কাছে আবেদন করা হয়েছে। এছাড়াও কীভাবে সীমান্ত দিয়ে মাদক চোরাচালান, বন্যপ্রাণী এবং মানব পাচার রোধ করা যায় তা নিয়েও আলোচনা করা হয়েছে বৈঠকে৷ মহারাজগঞ্জ জেলার সুনাউলির সীমান্তও সিল থাকবে বলে জানা গিয়েছে।
