Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

International

8 months ago

Strategic Move: গ্রিনল্যান্ডের 'পিটুফিক স্পেস' সামরিক ঘাঁটিতে যাচ্ছে মার্কিন সামরিক বিমান

NORAD Routine Operations
NORAD Routine Operations

 

ওয়াশিংটন, ২০ জানুয়ারি : গ্রিনল্যান্ড ঘিরে বাড়তে থাকা কূটনৈতিক সঙ্কটের মধ্যেই গ্রিনল্যান্ডের 'পিটুফিক স্পেস' সামরিক ঘাঁটিতে 'নর্থ আমেরিকান অ্যারোস্পেস ডিফেন্স কমান্ড' (নোর‍্যাড)-এর বিমান মোতায়েনের সিদ্ধান্ত নিল আমেরিকা। নোর‍্যাড জানিয়েছে, বহু আগে থেকে পরিকল্পিত বিভিন্ন প্রতিরক্ষা কার্যক্রমে সহায়তার জন্যই ওই বিমান পাঠানো হচ্ছে এবং বিষয়টি ডেনমার্ক ও গ্রিনল্যান্ড প্রশাসনের সঙ্গে সমন্বয় করেই করা হয়েছে। নোর‍্যাড এও জানিয়েছে, কানাডার পাশাপাশি ডেনমার্কের সঙ্গে দীর্ঘদিনের প্রতিরক্ষা সহযোগিতার অংশ হিসেবেই এ পদক্ষেপ। প্রয়োজনীয় কূটনৈতিক অনুমতি নেওয়া হয়েছে এবং গ্রিনল্যান্ড সরকারকেও আগাম জানানো হয়েছে। নোর‍্যাডের এই সিদ্ধান্তের আগে ডেনমার্কের নেতৃত্বে গ্রিনল্যান্ডে একটি বহুজাতিক সামরিক মহড়া অনুষ্ঠিত হয়, যেখানে জার্মানি, সুইডেন, ফ্রান্স, নরওয়ে, নেদারল্যান্ডস ও ফিনল্যান্ড যোগ দেয়। আর্কটিক অঞ্চলের নিরাপত্তা জোরদার করাই মহড়ার মূল উদ্দেশ্য বলে জানানো হয়েছিল।

You might also like!