International

3 years ago

Russia Ukrain Wer : পোল্যান্ডে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় মৃত্যু দু'জনের, বিশ্বনেতাদের সঙ্গে কথা বাইডেনের

Two dead in poland missile Russia
Two dead in poland missile Russia

 

ওয়ারশ, ১৬ নভেম্বর : ইউক্রেন সীমান্তবর্তী পোল্যান্ডের পূর্বাংশে একটি গ্রামে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় দু'জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (স্থানীয় সময়) একটি ক্ষেপণাস্ত্র এসে আছড়ে পড়ে পোল্যান্ডের পূর্বাংশে প্রজেওডোরের একটি গ্রামে। রাশিয়ার ছোড়া ক্ষেপণাস্ত্র লক্ষ্যভ্রষ্ট হয়ে এ বিস্ফোরণ ঘটেছে বলে মনে করা হচ্ছে, বৃষ্টি তদন্ত করে দেখছে ন্যাটো মিত্ররা। এই ক্ষেপণাস্ত্র বিস্ফোরণে দু'জনের মৃত্যু হয়েছে। রুশ ক্ষেপণাস্ত্রের আঘাতে দু'জন নিহত হওয়ার পর পোল্যান্ড নিজস্ব সেনাবাহিনীকে উচ্চ প্রস্তুতির অবস্থায় রেখেছে।

আমেরিকা যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোর সদস্য পোল্যান্ড। সদস্য দেশগুলির সম্মিলিত প্রতিরক্ষার বিষয়ে ন্যাটো অঙ্গীকারবদ্ধ। ইচ্ছাকৃত কিংবা দুর্ঘটনাবশত হোক, রাশিয়ার হামলার কারণে সৃষ্ট এই বিস্ফোরণ শঙ্কা বাড়িয়েছে। একজন ন্যাটো আধিকারিক বলেছেন, বিস্ফোরণের খবর জোট খতিয়ে দেখছে এবং পোল্যান্ডের সঙ্গে নিবিড়ভাবে সমন্বয় রক্ষা করে যাচ্ছে।

পোল্যান্ডে রুশ ক্ষেপণাস্ত্র বিস্ফোরণের প্রেক্ষিতে আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন বিশ্বনেতাদের সঙ্গে কথা বলেছেন বলে জানিয়েছে হোয়াইট হাউস। প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, পশ্চিম ইউক্রেনে ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। আমরা ইউক্রেনকে সম্পূর্ণ সমর্থন করি, যেমনটি আমরা শুরু থেকেই করেছি।


You might also like!