Breaking News
 
Earthquake: কলকাতায় কম্পন! দুপুরের তিলোত্তমায় ভূকম্পন আতঙ্ক, বহুতল থেকে হুড়মুড়িয়ে নিচে নামলেন বাসিন্দারা Rinku Singh's father: ক্রিকেট বিশ্বে শোকের ছায়া! ক্যানসারের মরণব্যাধি কেড়ে নিল রিঙ্কু সিংয়ের বাবাকে, ভেঙে পড়েছেন তারকা ব্যাটার Amit Shah:‘উল্টো লটকে সোজা করে দেব’, শাহের মেজাজি ভাষণে পাল্টা বিঁধল ঘাসফুল শিবির; শুরু হল অনুপ্রবেশ নিয়ে তীব্র সংঘাত T20 World Cup and metro: রবিবাসরীয় ক্রিকেটের ধামাকা! দর্শকদের ভিড় সামলাতে প্রস্তুত এসপ্ল্যানেড স্টেশন, অতিরিক্ত মেট্রোর সময় এক নজরে Rujira Banerjee: রুজিরার সম্মান রক্ষায় ঢাল কলকাতা হাই কোর্ট! কুৎসিত আক্রমণ ও ব্যক্তিগত মন্তব্যে জারি হল কড়া নিষেধাজ্ঞা Pakistan:কাবুল-কান্দাহারে পাক বায়ুসেনার বিধ্বংসী হামলা! তালিবানকে ‘খোলাখুলি যুদ্ধ’-এর হুঁশিয়ারি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর

 

International

2 years ago

Turkey will give free gas : আগামী এক বছর জনগণকে বিনামূল্যে গ্যাস সরবরাহ করবে তুরস্ক, ঘোষণা এরদোগানের

Precident of Turkey Erdogane
Precident of Turkey Erdogane

 

আঙ্কারা, ২১ এপ্রিল : আগামী এক বছর মাসিক ২৫ কিউবিক মিটার পর্যন্ত গৃহস্থালী কাজে ব্যবহারের জন্য বিনামূল্যে প্রাকৃতিক গ্যাস সরবরাহ করবে তুরস্ক সরকার। বৃহস্পতিবার তুরস্কের উত্তরাঞ্চলীয় প্রদেশ জোনগুলদাকের একটি উপকূলীয় প্রাকৃতিক গ্যাস বন্দর উদ্বোধনের সময় ঘোষণা করেন তুস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান।

উদ্বোধনের সময় এরদোগান বলেন, আগামী মাস থেকে গৃহস্থালীর ব্যবহারের জন্য সীমাহীন প্রাকৃতিক গ্যাস বিনামূল্যে দেয়া হবে। তিনি বলেন, তুরস্কের কৃষ্ণ সাগরের গ্যাসক্ষেত্রে প্রাথমিকভাবে প্রতিদিন ১০ মিলিয়ন ঘনমিটার গ্যাস উৎপাদিত হবে। আগামী সময়ে প্রতিদিন গ্যাসের উৎপাদন ৪ কোটি ঘনমিটারে উন্নীত করা হবে।

প্রসঙ্গত, ২০২০ সালে দেশটির জোঙ্গুলডাকের উপকূলে সাকারিয়া ফিল্ডে প্রাকৃতিক গ্যাস ক্ষেত্রটি আবিষ্কৃত হয়। এবং গত বছর এ পাশে ক্যাকুমা-১ নামে নতুন আরেকটি গ্যাসক্ষেত্রের সন্ধান পায় দেশটি। যেখানে ৭১০ বিলিয়ন ঘনমিটারের গ্যাস মজুদ রয়েছে বলে জানায় দেশটি।

প্রসঙ্গত, আগামী ১৪ মে দেশটিতে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। আগের চেয়ে এবারের নির্বাচনে অনেক বেশি চ্যালেঞ্জে পড়তে হতে পারে এরদোয়ানকে।নির্বাচনের জনতার মন পেতে যে তাঁর এই ঘোষণা তা আর বলার অপেক্ষা রাখে না ।

You might also like!