Breaking News
 
Iran-Israel conflict: ট্রাম্পের নিশানায় খামেনেই! ‘খুনিকে ক্ষমা নয়’, নিজের জীবন বাঁচাতেই কি ইরান আক্রমণের নির্দেশ? বিশ্বজুড়ে চাঞ্চল্য F-15 fighter jet: কুয়েতের আকাশে মার্কিন বিমানের সলিল সমাধি! ইরানের পাল্টাচালে বিপাকে বাইডেন প্রশাসন, উত্তপ্ত আরব দুনিয়া Iran conflict: মধ্য প্রাচ্যে যুদ্ধ-অশান্তি, দিল্লি ও মুম্বই বিমানবন্দরে বাতিল একাধিক বিমান Ayatollah Ali Khamenei Dead: ইরানের সর্বোচ্চ নেতা খামেনেই নিহত, ৪০-দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা Earthquake: কলকাতায় কম্পন! দুপুরের তিলোত্তমায় ভূকম্পন আতঙ্ক, বহুতল থেকে হুড়মুড়িয়ে নিচে নামলেন বাসিন্দারা Rinku Singh's father: ক্রিকেট বিশ্বে শোকের ছায়া! ক্যানসারের মরণব্যাধি কেড়ে নিল রিঙ্কু সিংয়ের বাবাকে, ভেঙে পড়েছেন তারকা ব্যাটার

 

International

3 years ago

USA force : সোমালিয়ায় হানা আমেরিকা সেনার স্পেশাল ফোর্সের, আইএস কমান্ডার বিলাল আল-সুদানি নিহত

US military
US military

 

ওয়াশিংটন, ২৭ জানুয়ারি : মার্কিন যুক্তরাষ্ট্র সামরিক অভিযান চালিয়ে সোমালিয়ার উত্তরাঞ্চলে আইএস-এর এক কুখ্যাত নেতাকে হত্যা করেছে। এই অভিযানে আইএস-এর আরও ১০ জন জঙ্গি মারা পড়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র জানিয়েছে, উত্তর সোমালিয়ার পাহাড়ি অঞ্চলে গুলি বিনিময়ের সময়ে আইএস-এর স্থানীয় আঞ্চলিক নেতা বিলাল আল-সুদানি নিহত হয়।

আমেরিকার প্রতিরক্ষা সচিব লয়েড অস্টিন বলেন, ‘‘প্রেসিডেন্ট জো বাইডেনের নির্দেশে ২৫ জানুয়ারি (বুধবার) উত্তর সোমালিয়ায় আইএস-এর গোপন ডেরায় অভিযান চালিয়েছিল স্পেশাল ফোর্স। সেই অভিযানেই বিলাল এবং তাঁর সঙ্গীরা নিহত হয়েছেন।’’ আমেরিকা সেনার জয়েন্ট চিফস অফ স্টাফস কমিটির চেয়ারম্যান জেনারেল মার্ক মিলেরির দাবি, বিলালের মৃত্যুতে আফ্রিকা এবং পশ্চিম এশিয়ায় বড় ধাক্কা খাবে আইএস।


You might also like!