International

2 years ago

Vladimir Putin: এবার পারমানবিক অস্ত্র জমালো বেলারুশেঃ পুতিন

Vladimir Putin
Vladimir Putin

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ তিনি মনে করেন যে কোনো মুহূর্তে তাঁদের দেশে বড়ো আক্রমণের মুখে পড়তে পারে। তাই এবার পারমানবিক অস্ত্র জমা করলো বেলারুশে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নিশ্চিত করেছেন যে, বেলারুশে কৌশলগত পারমাণবিক অস্ত্র মোতায়েন করা হয়েছে। প্রতিবেশী দেশটিতে পারমাণবিক অস্ত্রের প্রথম চালান পৌঁছেছে বলে জানিয়েছেন তিনি। রুশ নেতা বলেছেন, রাশিয়ার ভূখণ্ড কিংবা রাষ্ট্র হুমকির মুখে পড়লেই এ অস্ত্র ব্যবহার করা হবে। এর আগে বেলারুশের পক্ষ থেকে পারমাণবিক অস্ত্র পাওয়ার কথা জানানো হয়েছিল। এবার বিষয়টি নিশ্চিত করলেন পুতিন।

রুশ প্রেসিডেন্ট আরও জানান, এ বছর গ্রীষ্মকাল শেষে পারমাণবিক অস্ত্র মোতায়েনের প্রক্রিয়া পুরোপুরি শেষ হবে। এর আগে গত মার্চে পুতিন বেলারুশে পারমাণবিক অস্ত্র মোতায়েনের ঘোষণা দিয়েছিলেন। ওই সময় মস্কোর ঘোষণায় তীব্র প্রতিবাদ জানায় যুক্তরাষ্ট্র। তবে জবাবে রাশিয়া বলেছিল— যুক্তরাষ্ট্র এমন অস্ত্র গত কয়েক দশক ধরে ইউরোপে মোতায়েন করে রেখেছে। এর কয়েক দিন আগে বিষয়টি নিয়ে রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে বেলারুশের প্রেসিডেন্ট আলেক্সান্ডার লুকাশেঙ্কো বলেছিলেন, রাশিয়ার কাছ থেকে আমরা বোমা ও ক্ষেপণাস্ত্র পেয়েছি। এগুলো হিরোশিমা ও নাগাসাকিতে নিক্ষেপ করা পারমাণবিক বোমার চেয়ে তিনগুণ শক্তিশালী। এখন বিশ্ব কোন দিকে যাচ্ছে তা নিয়ে চিন্তিত কূটনৈতিক  মহল।


You might also like!