Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

International

6 months ago

UN Secretary-General António Guterres: যুদ্ধের পরিণতি হ্রাস করার জন্য কাজ করছে রাষ্ট্রসঙ্ঘ, আন্তোনিও গুতেরেস

UN Secretary-General António Guterres
UN Secretary-General António Guterres

 

নিউইয়র্ক, ২৬ মার্চ : পশ্চিম এশিয়া সংঘাত ও যুদ্ধের পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন রাষ্ট্রসঙ্ঘ। হরমুজ প্রণালী বন্ধ নিয়েও উদ্বেগ প্রকাশ করা হয়েছে। রাষ্ট্রসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস জানিয়েছেন, যুদ্ধের পরিণতি হ্রাস করার জন্য কাজ করছে রাষ্ট্রসঙ্ঘ। এক্স মাধ্যমে তিনি জানান, "হরমুজ প্রণালীর দীর্ঘস্থায়ী বন্ধ থাকা বিশ্বব্যাপী রোপণ মরশুমের সময় এক সংকটময় মুহূর্তে তেল, গ্যাস ও সারের চলাচলকে রুদ্ধ করে দিচ্ছে। এই অঞ্চলজুড়ে ও এর বাইরেও সাধারণ মানুষ গুরুতর ক্ষতির শিকার হচ্ছেন এবং চরম নিরাপত্তাহীনতার মধ্যে জীবনযাপন করছেন। রাষ্ট্রসঙ্ঘ এই যুদ্ধের পরিণতি হ্রাস করার জন্য কাজ করছে। আর সেই পরিণতিগুলি হ্রাস করার সর্বোত্তম উপায়টি সুস্পষ্ট: যুদ্ধ বন্ধ করুন – অবিলম্বে।"

এদিকে, হরমুজ প্রণালী নিয়ে বড় বার্তা দিলেন ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাঘচি। বৃহস্পতিবার তিনি জানিয়েছেন, ভারতের জন্য খোলা থাকবে হরমুজ প্রণালী। ভারত, রাশিয়া, চিন, ইরাকের মতো ‘বন্ধু রাষ্ট্রগুলিকে’ এই প্রণালী ব্যবহার করতে দেওয়ার বার্তা দিল তেহরান।

You might also like!