Breaking News
 
WB New Airport : আকাশপথে বাংলার নতুন দিগন্ত! ৪ বিমানবন্দর চালুতে মউ স্বাক্ষর, কলকাতা-ইউরোপ সরাসরি বিমান চালানোর আর্জি মুখ্যমন্ত্রীর CM Suvendu Adhikari: পুজোর আগে ‘কল্পতরু’ শুভেন্দু! ১৪,৪৫৪ নিয়োগ থেকে কর্মবন্ধুদের ভাতা বৃদ্ধি, মমতার মেডিক্যাল রিপোর্ট ইস্যুতেও বার্তা মুখ্যমন্ত্রীর Milan Pradhan: নন্দীগ্রাম ভোটের আগে বড় স্বস্তি, সুপ্রিম কোর্টে মিলন প্রধানের অন্তর্বর্তী জামিন বহাল Bank Fraud Case: ব্যাঙ্ক প্রতারণা মামলায় বড় পদক্ষেপ, ওড়িশা থেকে কলকাতা, একাধিক জায়গায় ইডির হানা SIR row: এসআইআর নিয়ে জ্ঞানেশকে নোটিস শীর্ষ আদালতের, তবে সাসপেনশনের আবেদন খারিজ মঙ্গলবার উপনির্বাচন, তার আগেই নন্দীগ্রামের আইসি বদল! দায়িত্বে জেলার ট্রাফিক ইনচার্জ

 

International

1 year ago

Sheikh Hasina: তাঁকে দেশচ্যুত করার পথেই শেখ হাসিনা ডাক দিলেন ইউনুসের কবলমুক্ত করার

Bangladesh Former PM Sheikh Hasina  and interim leader Muhammad Yunus
Bangladesh Former PM Sheikh Hasina and interim leader Muhammad Yunus

 

ঢাকা, ১১ আগস্ট : যে পদ্ধতিতে শেখ হাসিনাকে দেশছাড়া করেছিল বিরোধীরা, সেই পথেই বাংলাদেশকে মহম্মদ ইউনুসের কবল মুক্ত করার ডাক দিলেন শেখ হাসিনা। সোমবার সকালে আওয়ামী লিগ আনুষ্ঠানিকভাবে তাদের এই কর্মসূচির কথা জানিয়েছে। তাতে বলা হয়েছে, দেশরত্ন শেখ হাসিনার আহ্বান—‘জেগে ওঠো বাংলাদেশ, রুখে দাঁড়াও বীর বাঙালি, হঠাও ইউনুস, বাঁচাও দেশ।’ গত ৫ অগস্ট গণ অভ্যুত্থানের বর্ষপূর্তিতে প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুস বিএনপি, এনসিপি, জামাত-সহ একাধিক দলকে সামনে রেখে জুলাই ঘোষণাপত্র প্রকাশ করেছেন। তাতে ১৯৭১-এর মুক্তিযুদ্ধকে ২০২৪-এর ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখোমুখি দাঁড় করানো হয়। শেখ মুজিবুর রহমান এবং শেখ হাসিনার সরকারকে কাঠগড়ায় তুলে সেই সময়ে গৃহীত সংবিধান, আইন ইত্যাদি বদলের কথা বলা হয়েছে। সেই ঘোষণাকেও বাংলাদেশের মুক্তির সনদ বলে দাবি করছেন ইউনুস অনুগামীরা। অন্যদিকে, নেত্রীর লক্ষ্যপূরণে ২১ দফা দাবি নিয়ে পথে নামার প্রস্তুতি শুরু করেছে আওয়ামী লিগও।


You might also like!