International

2 years ago

Death in Pakistan Fire: পাকিস্তানে আগুনে পুড়ে মৃত সাত শিশু-সহ ১০! শোকজ্ঞাপন পাক প্রধানমন্ত্রীর

Seven children died in the fire in Pakistan, including 10!
Seven children died in the fire in Pakistan, including 10!

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ পাকিস্তানের পঞ্জাব প্রদেশের লাহোরে দ্বিতল বাড়িতে অগ্নি সংযোগে প্রাণ হারালেন একই পরিবারের সাত শিশু-সহ অন্তত ১০ জন। এবং এক সদস্য কোনোক্রমে পালিয়ে গিয়ে প্রাণে বেঁচেছেন। ঘটনায় শোকপ্রকাশ করেছেন  পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। 

পুলিশ মারফত জানা গিয়েছে, পঞ্জাব প্রদেশের লাহৌরে একটি বাড়ির দোতলায় মঙ্গলবার গভীর রাতে আগুন লেগেছিল। রাত আড়াইটে নাগাদ ভাট্টি গেট এলাকায় ওই অগ্নিকাণ্ডের খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে ১১টি গাড়ি নিয়ে পৌঁছন ৩৩ জন উদ্ধারকারী। তবে ঘিঞ্জি এলাকা হওয়ায় উদ্ধারকাজ ব্যাহত হয়।

You might also like!