Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

International

5 months ago

Jaishankar arrived in Abu-Dhabi: পশ্চিম এশিয়ায় সংঘাতের আবহে আবু ধাবিতে এস জয়শঙ্কর

External Affairs Minister S Jaishankar
External Affairs Minister S Jaishankar

 

নয়াদিল্লি ও আবু ধাবি, ১১ এপ্রিল: পশ্চিম এশিয়ায় সংঘাতের আবহে সংযুক্ত আরব আমিরশাহীর আবু ধাবিতে পৌঁছলেন বিদেশমন্ত্রী ডঃ এস জয়শঙ্কর। ১১ ও ১২ এপ্রিল দুই দিন আবু ধাবিতে সরকারি সফরে থাকবেন তিনি। দুই দেশের মধ্যে ঘনিষ্ঠ সহযোগিতা পর্যালোচনা ও ব্যাপক কৌশলগত অংশীদারিত্বকে আরও গভীর করার জন্য সংযুক্ত আরব আমিরশাহীর নেতৃত্বের সঙ্গে বৈঠক করবেন জয়শঙ্কর।

এর আগে ৯ ও ১০ এপ্রিল মরিশাস সফরে যান বিদেশমন্ত্রী ডঃ এস জয়শঙ্কর। সেখান থেকেই তিনি সংযুক্ত আরব আমিরশাহীর আবু ধাবিতে পৌঁছলেন। পশ্চিম এশিয়ায় সংঘাতের আবহে বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের এই সফর যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। ভারত ও সংযুক্ত আরব আমিরশাহীর মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও মজবুত করার ওপর জোর দেবেন তিনি।

You might also like!