Breaking News
 
Iran conflict: মধ্য প্রাচ্যে যুদ্ধ-অশান্তি, দিল্লি ও মুম্বই বিমানবন্দরে বাতিল একাধিক বিমান Ayatollah Ali Khamenei Dead: ইরানের সর্বোচ্চ নেতা খামেনেই নিহত, ৪০-দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা Earthquake: কলকাতায় কম্পন! দুপুরের তিলোত্তমায় ভূকম্পন আতঙ্ক, বহুতল থেকে হুড়মুড়িয়ে নিচে নামলেন বাসিন্দারা Rinku Singh's father: ক্রিকেট বিশ্বে শোকের ছায়া! ক্যানসারের মরণব্যাধি কেড়ে নিল রিঙ্কু সিংয়ের বাবাকে, ভেঙে পড়েছেন তারকা ব্যাটার Amit Shah:‘উল্টো লটকে সোজা করে দেব’, শাহের মেজাজি ভাষণে পাল্টা বিঁধল ঘাসফুল শিবির; শুরু হল অনুপ্রবেশ নিয়ে তীব্র সংঘাত T20 World Cup and metro: রবিবাসরীয় ক্রিকেটের ধামাকা! দর্শকদের ভিড় সামলাতে প্রস্তুত এসপ্ল্যানেড স্টেশন, অতিরিক্ত মেট্রোর সময় এক নজরে

 

International

3 years ago

Russia : বেলারুশের আকাশে ড্রোন হামলায় ধ্বংস রুশ গুপ্তচর বিমান

Russian spy plane destroyed in drone attack over Belarus
Russian spy plane destroyed in drone attack over Belarus

 

মিনস্ক : ইউক্রেনের হয়ে রাশিয়ার বিরুদ্ধে সংগ্রাম শুরু করল বেলারুশের একাংশও! ইউক্রেনে হামলার সময় বরাবর রাশিয়াকে সমর্থন করেছে প্রতিবেশী দেশ বেলারুশ। এবার সেই বেলারুশের রাজধানীর আকাশেই ধ্বংস করা হল রুশ গুপ্তচর বিমান। জানা গিয়েছে, রুশ বিরোধী হিসাবে পরিচিত বেশ কয়েকটি সংগঠন যৌথভাবে হামলা চালিয়েছে রাশিয়ার গুপ্তচর বিভাগের একটি বিমানের উপর। বেলারুশের রাজধানী মিনস্কের উপর ভেঙে পড়ে রাশিয়ার এই গুপ্তচর বিমান। রুশ বিরোধিতার কারণে বেলারুশের একাধিক নেতাকে নির্বাসনে পাঠানো হয়েছে। মূলত তাঁরাই রুশ গুপ্তচর বিমান ধ্বংসের পরিকল্পনা করেন।

ফ্রানাক ভিয়াকোরকা নামে এক আধিকারিক জানান, “রাশিয়ার অন্যতম দুর্লভ গুপ্তচর বিমান এ-৫০ইউ ধ্বংস করা হয়েছে। ২০২১ সালের পরে এটাই আমাদের সবচেয়ে বড় সাফল্য।” তবে বেলারুশ বা রাশিয়া- দুই দেশের তরফেই সরকারিভাবে এই বিমানের ধ্বংস সংক্রান্ত কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

জানা গিয়েছে, একই সময়ে মোট ৬০টি জায়গায় নজরদারি চালাতে পারে এই এ-৫০ইউ বিমান। বিশাল দূরত্বে থেকেও যেকোন বোমা ছোঁড়ার অব্যর্থ নিশানা স্থির করতে পারে। ইউক্রেনের একাধিক জায়গায় মিসাইল হানার নেপথ্যে রয়েছে এই গুপ্তচর বিমানই। তবে ড্রোন হানায় একেবারে গুঁড়িয়ে গিয়েছে এ-৫০ইউ। মিনস্কের বিশাল এলাকা জুড়ে এই বিমানের ধ্বংসাবশেষের তল্লাশি চলছে।

উল্লেখ্য, ইউক্রেনে হামলা চালানোর প্রথম দিন থেকেই রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দিকে সবরকম সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে বেলারুশ। ইউক্রেনে যেন ঢুকতে সুবিধা হয়, এই জন্য বেলারুশ থেকে রুশ সেনার প্রবেশপথও তৈরি করা হয়। তবে এহেন সিদ্ধান্তের জেরে দেশের মধ্যেই বিক্ষোভের মধ্যে পড়েন বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো। কড়া হাতে সেই বিক্ষোভ দমনও করেন তিনি। তবে এবার ইউক্রেনের হয়ে রাশিয়ার বিরুদ্ধে সংগ্রাম শুরু করল বেলারুশের একাংশও।

You might also like!