International

2 years ago

Ukraine bans Russian music and books:কিয়েভে এবার নিষিদ্ধ রাশিয়ার গান-সাহিত্য-সংস্কৃতি

Ukraine bans Russian music and books
Ukraine bans Russian music and books

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ রাশিয়ার সাহিত্য ও সংস্কৃতিকে সাময়িকভাবে নিষিদ্ধ ঘোষণা করলো কিয়েভের সিটি কাউন্সিল। তারা জানায়,কিয়েভে আর রাশিয়ার গান শোনা যাবে না। রাস্তায় কেউ রাশিয়ার গানের সুর বাজাতে পারবেন না। রাশিয়ার বই নিষিদ্ধ। রাশিয়ার সাহিত্য ও সংস্কৃতির ছোঁয়া আপাতত কিয়েভে আর পাওয়া যাবে না

ইউক্রেনের এমপিরা বলেছেন, রুশ ভাষা হলো আক্রমণকারীদের ভাষা। তাই কিয়েভে এই ভাষার কোনো স্থান নেই। তারা আগ্রাসনকারীদের সংস্কৃতি থেকে নিজেদের বাঁচাতে চান। তাই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তবে মানবাধিকার সংগঠনের মতে, এই সিদ্ধান্ত ঠিক নয়। ইউক্রেন সেন্টার ফর সিভিল লিবার্টিজের তরফে জানানো হয়েছে, ”এই ধরনের নিষেধাজ্ঞা অসাংবিধানিক ও বিভেদ তৈরি করে। এটা কিয়েভের পুর সংস্থার রাজনৈতিক সিদ্ধান্ত। একমাত্র ইউক্রেনের পার্লামেন্টই এই ব্যাপারে আইন করতে পারে।” ইউক্রেনের শিল্পী বেলোরাসেট বলেছেন, এই ধরনের সিদ্ধান্ত নেয়া উচিত নয়।

২০১৪ সালে রাশিয়া ক্রিমিয়া দখল করার পর ইউক্রেনে এই দাবি উঠেছিল। তখন অবশ্য এরকম সিদ্ধান্ত নেয়া হয়নি। এবার হলো। তবে সিটি কাউন্সিলের পক্ষ থেকে জানানো হয়েছে, এই নিষেধাজ্ঞা সাময়িক, স্থায়ী নয়।



You might also like!