Breaking News
 
Iran-Israel conflict: ট্রাম্পের নিশানায় খামেনেই! ‘খুনিকে ক্ষমা নয়’, নিজের জীবন বাঁচাতেই কি ইরান আক্রমণের নির্দেশ? বিশ্বজুড়ে চাঞ্চল্য F-15 fighter jet: কুয়েতের আকাশে মার্কিন বিমানের সলিল সমাধি! ইরানের পাল্টাচালে বিপাকে বাইডেন প্রশাসন, উত্তপ্ত আরব দুনিয়া Iran conflict: মধ্য প্রাচ্যে যুদ্ধ-অশান্তি, দিল্লি ও মুম্বই বিমানবন্দরে বাতিল একাধিক বিমান Ayatollah Ali Khamenei Dead: ইরানের সর্বোচ্চ নেতা খামেনেই নিহত, ৪০-দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা Earthquake: কলকাতায় কম্পন! দুপুরের তিলোত্তমায় ভূকম্পন আতঙ্ক, বহুতল থেকে হুড়মুড়িয়ে নিচে নামলেন বাসিন্দারা Rinku Singh's father: ক্রিকেট বিশ্বে শোকের ছায়া! ক্যানসারের মরণব্যাধি কেড়ে নিল রিঙ্কু সিংয়ের বাবাকে, ভেঙে পড়েছেন তারকা ব্যাটার

 

International

3 years ago

Russia-Ukraine War : কিভের কাছে ভেঙে পড়ল হেলিকপ্টার, তিন শিশু-সহ মৃত ১৮ জন

Ukrainian interior minister killed in helicopter crash
Ukrainian interior minister killed in helicopter crash

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ কিভের উপকণ্ঠে ব্রোভারি এলাকায় বুধবার ভোরে ভয়াবহ কপ্টার দুর্ঘটনায় মৃত্যু হয় ইউক্রেনের অভ্যন্তরীণ নিরাপত্তামন্ত্রী-সহ ১৮ জনের।সূত্রের খবর, রাজধানী কিভের অদূরে হেলিকপ্টারটি ভেঙে পড়ে।মৃত ১৮ জনের মধ্যে তিন শিশুও রয়েছে বলে জানা গিয়েছে। 

এই কপ্টার দুর্ঘটনায়, অভ্যন্তরীণ নিরাপত্তামন্ত্রী ডেনিস মোনাস্ত্রাস্কি, উপ অভ্যন্তরীণ নিরাপত্তামন্ত্রী এভেগনি এনিন, অভ্যন্তরীণ নিরাপত্তা দফতরের কয়েক জন উচ্চপদস্থ আধিকারিক এবং তাঁদের পরিবারের সদস্যদের মৃত্যু হয়েছে। 

যুদ্ধ পরিস্থিতিতে এই কপ্টার দুর্ঘটনার নেপথ্যে রুশ সেনার কোনও ‘ভূমিকা’ আছে কি না, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। যদিও কিভের পুলিশ প্রধান ইগক ক্লিমেঙ্কো বুধবার বলেন, ‘‘প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে যান্ত্রিক ত্রুটির কারণেই দুর্ঘটনা ঘটেছে।’’ 

দুর্ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যেই সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়েছে, সেখানে দেখা যাচ্ছে, বসতিপূর্ণ ভেঙে পড়ছে হেলিকপ্টারটি। বিপুল এলাকা জুড়ে আগুনের হলকা ছড়িয়ে পড়ছে। সেই সঙ্গে বহু মানুষের ছোটাছুটি ও চিৎকার।


You might also like!