
লন্ডন, ২৯ এপ্রিল : একশ বছর আগেও মানুষ ক্রিকেট খেলত। ওই সময়টায় ক্রিকেট খেলাটার রীতিনীতি কেমন ছিল তার খানিকটা জানতে হলে আপনাকে পড়তে হবে ‘ক্রিকেট অ্যা কালেকশন অব অল দ্য গ্রান্ড ম্যাচেস অব ক্রিকেট প্লেইড ইন ইংল্যান্ড উইদিন টোয়েন্টি ইয়ার্স, ১৭৭১-১৭৯১’ বইটি।
১৭৯৯ সালে বইটি প্রকাশিত হয়েছিল। বইটির লেখক উইলিয়াম এপস। বিরলতম এ বইটি এখনও ক্রিকেট ধারাভাষ্যকার জন আরলটের সংগ্রহে আছে। ১৮ থেকে ২১মে লন্ডনে যে বইমেলা হবে সেখানে তুলে ধরা তোলা হবে। বইটির দাম ধরা হয়েছে ২ লাখ ২৫ হাজার পাউন্ড, ভারতীয় টাকায় যার পরিমাণ ৩ কোটি টাকারও বেশি।
লন্ডনের বইমেলার সাচি গ্যালারিতে তোলা হবে বইটি। বইটির বিক্রেতা প্রতিষ্ঠান পিটার হ্যারিংটনের মালিক টম হ্যারিংটন বলেছেন, ‘এপসে'র ভলিউম দীর্ঘদিন অপ্রাপ্য হিসেবে বিবেচিত হয়ে আসছে। মাত্র কয়েক কপির কথা জানা যায়, যার মধ্যে চারটি আগে নিলামে উঠেছে।' হ্যারিংটন আরও বলেছেন, ‘বইটি সর্বকালের দামি ক্রিকেট বইয়ের মধ্যে স্থান পাবে। আজকের অর্থে, এটি মেরিলেবোন ক্রিকেট ক্লাবের (এমসিসি) ২০১০ সালে বিক্রি হওয়া বইয়ের দামের সমান। এমসিসির বইটি ক্রিস্টিস প্রিমিয়ামসহ এক লাখ ৫১ হাজার পাউন্ডে বিক্রি হয়েছিল। ক্রিকেট বইয়ের মধ্যে এটিকে সবচেয়ে দামি বলে মনে করা হয়।’
