
কাঠমান্ডু, ১৭ জুন : ফের অসুস্থ হয়ে পড়লেন নেপালের রাষ্ট্রপতি রামচন্দ্র পৌডেল। শনিবার ভোররাতে তিনি বুকে ব্যথা অনুভব করেন, সময় নষ্ট না করে তড়িঘড়ি তাঁকে ত্রিভুবন বিশ্ববিদ্যালয় টিচিং হাসপাতালের মনমোহন কার্ডিওথোরাসিক ভাস্কুলার অ্যান্ড ট্রান্সপ্লান্ট সেন্টারে ভর্তি করা হয়েছে। নেপালের রাষ্ট্রপতির প্রিন্সিপাল সেক্রেটারি চিরঞ্জীবী অধিকারী জানিয়েছেন, রাষ্ট্রপতির শারীরিক অবস্থা স্বাভাবিক রয়েছে।
নেপালের রাষ্ট্রপতির প্রিন্সিপাল সেক্রেটারি চিরঞ্জীবী অধিকারী শনিবার সকালে জানিয়েছেন, শনিবার ভোররাতে বুকে ব্যথা অনুভব করেন রাষ্ট্রপতি। এরপর ভোররাত দু'টো নাগাদ তাঁকে মহারাজগঞ্জের মেডিকেল ইনস্টিটিউট, ত্রিভুবন বিশ্ববিদ্যালয় টিচিং হাসপাতালের মনমোহন কার্ডিওথোরাসিক ভাস্কুলার অ্যান্ড ট্রান্সপ্লান্ট সেন্টারে ভর্তি করা হয়েছে। রাষ্ট্রপতির শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে বলে জানা গিয়েছে।
