International

3 years ago

Narendra Modi : বিশ্বের কোনও মানুষ যেন ডিজিটাল প্রযুক্তির সুবিধা থেকে বঞ্চিত না হয়, জি-২০ সম্মেলনে বার্তা প্রধানমন্ত্রীর

Narendra Modi at G-20 Summit
Narendra Modi at G-20 Summit

 

বালি, ১৬ নভেম্বর : ইন্দোনেশিয়ার বালিতে জি-২০ সম্মেলনের দ্বিতীয় দিন ডিজিটাল ব্যবস্থার ওপর জোর দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেছেন, শাসনব্যবস্থায় স্বচ্ছতা আনা সম্ভব। ভারত ডিজিটাল পাবলিক পণ্য তৈরি করেছে, যার মৌলিক ভীতে অন্তর্নির্মিত গণতান্ত্রিক নীতি রয়েছে। বুধবার জি-২০ সম্মেলনের দ্বিতীয় দিন ডিজিটাল ট্রান্সফরমেশনের ওপর বক্তব্য রেখেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারতে পাবলিক ডিজিটাল পরিকাঠামোর দ্রুত বৃদ্ধির উপর জোর দেন তিনি। প্রধানমন্ত্রী এদিন বলেছেন, বর্তমানে ভারতে যে ডিজিটাল বিপ্লব চলছে, উদাহরণ স্বরূপ আমাদের ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস ধরতে পারেন।

প্রধানমন্ত্রী বলেছেন, গত বছর বিশ্বের ৪০ শতাংশেরও বেশি রিয়েল-টাইম পেমেন্ট লেনদেন ইউপিআই-এর মাধ্যমে হয়েছিল। একইভাবে আমরা ডিজিটাল পরিচয়ের ভিত্তিতে ৪৬০ মিলিয়ন নতুন ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলেছি, যা বর্তমানে ভারতকে আর্থিক অন্তর্ভুক্তিতে একটি বৈশ্বিক নেতৃত্বে উন্নীত করেছে। প্রধানমন্ত্রী বলেছেন, শুধুমাত্র ৫০টি দেশে ডিজিটাল পেমেন্ট সিস্টেম আছে। আমরা কী একসঙ্গে অঙ্গীকার করতে পারি যে আগামী দশ বছরে আমরা প্রতিটি মানুষের জীবনে ডিজিটাল রূপান্তর আনব, যাতে বিশ্বের কোনও মানুষ ডিজিটাল প্রযুক্তির সুবিধা থেকে বঞ্চিত না হয়!

কোভিড মহামারীর সময় কোইউন অ্যাপের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেছেন, আমাদের ওপেন সোর্স কোইউন প্ল্যাটফর্ম মানব ইতিহাসে সবচেয়ে বড় টিকাদান অভিযান চালিয়েছে, মহামারী চলাকালীনও এটি একটি সফলতা। উন্নয়নের জন্য তথ্য নীতিটি আমাদের প্রেসিডেন্সির সামগ্রিক থিমের একটি অবিচ্ছেদ্য অংশ হবে "এক পৃথিবী, একটি পরিবার, একটি ভবিষ্যত। পরের বছর জি-২০ প্রেসিডেন্সির সময়, ভারত এই লক্ষ্যে জি-২০ অংশীদারদের সঙ্গে যৌথভাবে কাজ করবে।

এদিকে, জি-২০ সম্মেলনে বড়সড় কূটনীতিক প্রাপ্তি ভারতের। জি-২০ উদ্ভুত নথিতে 'আজকের যুগ যুদ্ধের হওয়া উচিত নয়' লাইনটি ব্যবহার করে হয়েছে, চলতি বছরের শুরুর দিকে এসসিও শীর্ষ সম্মেলনে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাতের সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দ্বারা ব্যবহৃত একটি বাক্যাংশ এটি।


You might also like!