Breaking News
 
Earthquake: কলকাতায় কম্পন! দুপুরের তিলোত্তমায় ভূকম্পন আতঙ্ক, বহুতল থেকে হুড়মুড়িয়ে নিচে নামলেন বাসিন্দারা Rinku Singh's father: ক্রিকেট বিশ্বে শোকের ছায়া! ক্যানসারের মরণব্যাধি কেড়ে নিল রিঙ্কু সিংয়ের বাবাকে, ভেঙে পড়েছেন তারকা ব্যাটার Amit Shah:‘উল্টো লটকে সোজা করে দেব’, শাহের মেজাজি ভাষণে পাল্টা বিঁধল ঘাসফুল শিবির; শুরু হল অনুপ্রবেশ নিয়ে তীব্র সংঘাত T20 World Cup and metro: রবিবাসরীয় ক্রিকেটের ধামাকা! দর্শকদের ভিড় সামলাতে প্রস্তুত এসপ্ল্যানেড স্টেশন, অতিরিক্ত মেট্রোর সময় এক নজরে Rujira Banerjee: রুজিরার সম্মান রক্ষায় ঢাল কলকাতা হাই কোর্ট! কুৎসিত আক্রমণ ও ব্যক্তিগত মন্তব্যে জারি হল কড়া নিষেধাজ্ঞা Pakistan:কাবুল-কান্দাহারে পাক বায়ুসেনার বিধ্বংসী হামলা! তালিবানকে ‘খোলাখুলি যুদ্ধ’-এর হুঁশিয়ারি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর

 

International

2 years ago

Narendra Modi : মোদীর থেকে উপহার পেলেন কিশিদা! চন্দন কাঠের বুদ্ধমূর্তি নিয়ে টোকিও যাবেন জাপানের প্রধানমন্ত্রী

Fumio Kisida- Narendra Modi
Fumio Kisida- Narendra Modi

 

নয়াদিল্লি, ২০ মার্চ : ভারত সফরে আসা জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা-কে চন্দন কাঠের বুদ্ধমূর্তি উপহার দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কদমকাঠের জালি বক্সের ভিতর কর্ণাটকের বুদ্ধমূর্তি কিশিদা-কে উপহার দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী। চন্দন কাঠ দিয়ে তৈরি এই বুদ্ধমূর্তি নিয়েই টোকিও যাবেন জাপানের প্রধানমন্ত্রী কিশিদা।

দু''দিনের সফরে সোমবার সকালেই ভারতে এসেছেন জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান কেন্দ্রীয় মন্ত্রী রাজীব চন্দ্রশেখর। পরে রাজঘাটে গিয়ে জাতির জনক মহাত্মা গান্ধীকে শ্রদ্ধা নিবেদন করেন জাপানের প্রধানমন্ত্রী। এরপরই হায়দরাবাদ হাউসে মিলিত হন মোদী ও কিশিদা। জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রতিনিধি পর্যায়ের আলোচনাতেও বসেন তাঁরা। পারস্পরিক স্বার্থের দ্বিপাক্ষিক ও আঞ্চলিক বিষয় নিয়ে আলোচনা করেন তাঁরা। এরই ফাঁকে জাপানের প্রধানমন্ত্রীকে ভারতের পক্ষ থেকে উপহার দিয়েছেন মোদী।

You might also like!