Breaking News
 
Kolkata High Court to CPIM: পুজোয় বুকস্টল বসানো নিয়ে বামেদের মামলা, দুর্গাপুজোর আগে শুনানিতে নারাজ হাই কোর্ট Anti-CEC row: জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে রাহুলের পিটিশন, ‘রাষ্ট্রপতি প্রমাণ চাইতেই পালিয়েছেন’, তোপ বিজেপির CM Suvendu Adhikari: রাজস্ব আদায়ে নতুন নজিরের দাবি শুভেন্দুর, উপনির্বাচনে জয়ের পর হুমায়ুনকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর Houthi Strike Saudi Arabia | আগুনে জ্বলছে রিয়াধ বিমানবন্দর, হাউথি হামলায় মৃত ১৩, বিপদের মুখে দাম্মামও India protest: জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে সুপ্রিম অভিযান, রাহুল-মমতার কর্মসূচিকে নিশানা বিজেপির West Bengal Police: ‘পুলিশের সংখ্যায় উত্তরপ্রদেশকেও ছাপাবে বাংলা’, ১১ হাজার নিয়োগপত্র তুলে দিয়ে বড় বার্তা শুভেন্দুর

 

International

3 years ago

Plane crashes in Amazon:অ্যামাজনে ভেঙে পড়ল বিমান, মৃত্যু ২ ক্রু সহ ১৪ জন যাত্রীর

Plane crashes in Amazon
Plane crashes in Amazon

 

ব্রাসিলিয়া, ১৭ সেপ্টেম্বর  : ব্রাজিলের অ্যামাজনে ভয়াবহ বিমান দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু হল বিমানের ২ ক্রু সহ ১৪ জন যাত্রীর। শনিবার ব্রাজিলের অ্যামাজনে ভেঙে পড়ে যাত্রীবাহী বিমান। দুর্ঘটনায় বিমানের সকল যাত্রীরই মৃত্যু হয়।

জানা গিয়েছে, অ্যামাজন স্টেটের গভর্নর জানান, জনপ্রিয় পর্যটন কেন্দ্র বারসেলসের কাছে বিমানটি ভেঙে পড়ে। দুর্ঘটনায় সকলের মৃত্যু হয়েছে। কী কারণে মাটিতে আছড়ে পড়ল বিমানটি, তা এখনও জানা যায়নি।

অ্যামাজনের গভর্নর উইলসন লিমা এক্স হ্যান্ডেলে লেখেন, “শনিবার বার্সেলসে বিমান দুর্ঘটনায় মৃত ১২ জন যাত্রী ও ২ জন ক্রু সদস্যের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি। আমাদের উদ্ধারকারী দল যথাসাধ্য চেষ্টা চালাচ্ছে সাহায্য করার। নিহতদের পরিবারের প্রতি সমবেদনা রইল।” এদিকে মানাউস অ্যারোটাক্সি নামক উড়ান সংস্থা, যাদের বিমানটি ভেঙে পড়ে, তাদের তরফেও বিবৃতি জারি করে জানানো হয়, মাঝ আকাশে কোনও কারণে দুর্ঘটনা ঘটে। কী কারণে বিমানটি ভেঙে পড়ল, তা তদন্ত করে দেখা হচ্ছে।

You might also like!