Breaking News
 
SFI-ABVP Clash: বাম বনাম এবিভিপি, বইপাড়ায় ধুন্ধুমার! বিমান বসুকে লক্ষ্য করে স্লোগান, পালটা জবাব প্রবীণ নেতার CM Suvendu Adhikari: ‘খাবার ঠিকমতো পাচ্ছ তো?’ আদিবাসী হস্টেলের পড়ুয়াদের সঙ্গে মুখ্যমন্ত্রীর কথোপকথন ঘিরে চর্চা Kulgam Encounter: ‘আল্লার সঙ্গে দেখা করতে যাচ্ছি’, শেষ ফোনে কী বলেছিল লতিফ? মসজিদের ভিতরেই কীভাবে চালাল অভিযান? TMC | শাহজাহানের ঘনিষ্ঠ নেতার বিরুদ্ধে ভূরি ভূরি অভিযোগ, সন্দেশখালিতে গ্রেপ্তার ঘিরে চাঞ্চল্য Buri Maa Bhog: কুপন নিয়ে প্রসাদ, বিকেল ৫টার পর বিনামূল্যে ভোগ! কৃষ্ণনগরের ‘বুড়িমা’ পুজোয় বিশেষ আয়োজন Australia India Relations: বাংলায় কি বিনিয়োগের পথে অস্ট্রেলিয়া? শমীকের সঙ্গে বৈঠক ফিলিপ গ্রিনের, শুরু রাজনৈতিক চর্চা

 

Pakistani airstrikes in Afghanistan: ফের আফগানিস্তানে হামলা পাকিস্তানের, নিহত ১৩ জন

Pakistani airstrikes in Afghanistan kill at least 13 people
Pakistani airstrikes in Afghanistan kill at least 13 people

 

কাবুল, ১০ জুন : ফের আফগানিস্তানে হামলা চালিয়েছে পাকিস্তান। প্রাণঘাতী বিমান হামলার মাধ্যমে আফগানিস্তানের আকাশসীমা লঙ্ঘন করে পাকিস্তানের হামলায় ১৩ জন নিরপরাধ সাধারণ নাগরিক মারা গিয়েছেন। তালিবানের প্রধান মুখপাত্র জবিহউল্লাহ মুহাজিদ জানিয়েছেন, খোস্ত, কুনার এবং পাকটিকা প্রদেশে হামলা চালিয়েছে পাকিস্তান। কমপক্ষে ১৩ জন ওই হামলায় নিহত হয়েছেন। আহত হয়েছেন ১৪ জন। নিহতদের মধ্যে ১১ জনই শিশু।

যদিও পাকিস্তানের তরফে হামলার দায় স্বীকার করা হয়নি এখনও। গত ফেব্রুয়ারি মাসের শেষের দিক থেকে পাকিস্তান ও আফগানিস্তান একে অপরের উপর হামলা চালাচ্ছে। প্রাণ হারিয়েছেন প্রচুর মানুষ। মাঝে হস্তক্ষেপ করেছিল চিন। কিছু সময়ের জন্য যু্দ্ধবিরতি কার্যকর হয়েছিল। এরপর মঙ্গলবার রাতে ফের হামলা চালালো পাকিস্তান। কাবুলে ক্ষমতাসীন তালিবান সরকার বুধবার জানিয়েছে, আফগানিস্তানের অভ্যন্তরে পাকিস্তানি বাহিনীর চালানো রাতের বিমান হামলায় অন্তত ১৩ জন মারা গিয়েছেন এবং ১৪ জন আহত হয়েছেন।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…