International

2 years ago

Inporting of crude oil : রাশিয়া থেকে অপরিশোধিত তেল আমদানি বন্ধ করেছে পাকিস্তান

Pakistan stopped importing crude oil from Russia (Symbolic Picture )
Pakistan stopped importing crude oil from Russia (Symbolic Picture )

 

করাচি, ১৩ আগস্ট : শোধন প্রক্রিয়ার পর পেট্রোলের চেয়ে বেশি ফার্নেস তেল উৎপাদনের ফলে আপাতত রাশিয়া থেকে অপরিশোধিত তেল আমদানি বন্ধ করে দিয়েছে পাকিস্তান। সূত্রের তরফে এই তথ্য জানা গিয়েছে।

সূত্র মারফত আরও জানা গিয়েছে, রাশিয়ান অপরিশোধিত তেল আমদানির সুবিধা সীমিত ছিল। সেই কারণেই এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। ১১ জুন এবং ২৬ জুন রাশিয়া থেকে দুটি অপরিশোধিত তেলের জাহাজ করাচি বন্দরে পৌঁছেছিল। এরপর রাশিয়ার কোনো তেলবাহী জাহাজ পাকিস্তানে আসেনি।

You might also like!