Breaking News
 
Earthquake: কলকাতায় কম্পন! দুপুরের তিলোত্তমায় ভূকম্পন আতঙ্ক, বহুতল থেকে হুড়মুড়িয়ে নিচে নামলেন বাসিন্দারা Rinku Singh's father: ক্রিকেট বিশ্বে শোকের ছায়া! ক্যানসারের মরণব্যাধি কেড়ে নিল রিঙ্কু সিংয়ের বাবাকে, ভেঙে পড়েছেন তারকা ব্যাটার Amit Shah:‘উল্টো লটকে সোজা করে দেব’, শাহের মেজাজি ভাষণে পাল্টা বিঁধল ঘাসফুল শিবির; শুরু হল অনুপ্রবেশ নিয়ে তীব্র সংঘাত T20 World Cup and metro: রবিবাসরীয় ক্রিকেটের ধামাকা! দর্শকদের ভিড় সামলাতে প্রস্তুত এসপ্ল্যানেড স্টেশন, অতিরিক্ত মেট্রোর সময় এক নজরে Rujira Banerjee: রুজিরার সম্মান রক্ষায় ঢাল কলকাতা হাই কোর্ট! কুৎসিত আক্রমণ ও ব্যক্তিগত মন্তব্যে জারি হল কড়া নিষেধাজ্ঞা Pakistan:কাবুল-কান্দাহারে পাক বায়ুসেনার বিধ্বংসী হামলা! তালিবানকে ‘খোলাখুলি যুদ্ধ’-এর হুঁশিয়ারি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর

 

International

2 years ago

NASA is worried about the impact of solar storms:আসন্ন সৌরঝড়ের ধাক্কায় চিন্তিত নাসা

solar storm
solar storm

 

 দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ সদ্য একাধিক সৌরঝড় সামলে উঠেছে পৃথিবী। সূর্যের তাপ যত বাড়ছে, সৌরঝড়ের সংখ্যা ততই বাড়ছে। এক সপ্তাহ আগে এক সৌরঝড়ের প্রবল প্রভাব পড়েছিল ভারত মহাসাগরে। ছোট্ট ঝড়। তবু তাতেই বেতার যোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল কিছু সময়ের জন্য। সেই সৌর ঝড়ের ধাক্কা সামলে উঠতে না উঠতেই নাসা জানাল, আরও একটি সৌরঝড়ের ঝাপটা এসে লাগতে চলেছে পৃথিবীতে। আর এ বার ঝড় আরও বড়।

নাসার গবেষণা বলছে আজ অর্থাৎ বুধবার এই সৌরঝড়ের প্রাথমিক ধাক্কা এসে পড়বে পৃথিবীর উপর। তবে এই ঝড় আরো প্রবল আকার নেবে আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার। 

  বুধ ও বৃহস্পতিবার সরাসরি সৌরঝড়ের প্রভাব পড়বে বিশ্বের বড়ো একটা অংশে। তবে ঠিক কোন জায়গায় এই সৌরঝড় আছড়ে পড়বে তা এখনো জানায় নি নাসা। নাসা জানিয়েছে এই ঝড়ের প্রভাবে ফাটল ধরতে পারে পৃথিবীর আবরণের চৌম্বক ক্ষেত্রে। এর ফলে বেতার যোগাযোগ বিচ্ছিন্ন হওয়া, জিপিএস বিচ্ছিন্ন হওয়া, মোবাইল নেটওয়ার্ক, এমনকি ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন হওয়ার মতো ঘটনা ঘটতে পারে। এমনকি, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নও হতে পারে এই সৌরঝড়ের জন্য। শুধু এখানেই শেষ নয়, পৃথিবীর চৌম্বক স্তরের মধ্যে ফাটল ধরলে মহাকাশের একাধিক খারাপ আলোক রশ্মি পৃথিবীতে এসে পড়তে পারে। তার ফলে জীবদেহে  তার প্রভাব পড়তে পারে।


You might also like!