Breaking News
 
Iran conflict: মধ্য প্রাচ্যে যুদ্ধ-অশান্তি, দিল্লি ও মুম্বই বিমানবন্দরে বাতিল একাধিক বিমান Ayatollah Ali Khamenei Dead: ইরানের সর্বোচ্চ নেতা খামেনেই নিহত, ৪০-দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা Earthquake: কলকাতায় কম্পন! দুপুরের তিলোত্তমায় ভূকম্পন আতঙ্ক, বহুতল থেকে হুড়মুড়িয়ে নিচে নামলেন বাসিন্দারা Rinku Singh's father: ক্রিকেট বিশ্বে শোকের ছায়া! ক্যানসারের মরণব্যাধি কেড়ে নিল রিঙ্কু সিংয়ের বাবাকে, ভেঙে পড়েছেন তারকা ব্যাটার Amit Shah:‘উল্টো লটকে সোজা করে দেব’, শাহের মেজাজি ভাষণে পাল্টা বিঁধল ঘাসফুল শিবির; শুরু হল অনুপ্রবেশ নিয়ে তীব্র সংঘাত T20 World Cup and metro: রবিবাসরীয় ক্রিকেটের ধামাকা! দর্শকদের ভিড় সামলাতে প্রস্তুত এসপ্ল্যানেড স্টেশন, অতিরিক্ত মেট্রোর সময় এক নজরে

 

International

3 years ago

Pakistan : ফের জঙ্গি হামলা পাকিস্তানে, মসজিদের পর এবার নিশানায় থানা

Militant attack again in Pakistan
Militant attack again in Pakistan

 

লাহোর, ১ ফেব্রুয়ারি  : ফের জঙ্গি হামলা পাকিস্তানে। মসজিদের পর এবার থানায় হামলা চালাল জঙ্গিরা। পঞ্জাব প্রদেশের মিয়াঁওয়ালি জেলায় ঘটনাটি ঘটেছে। পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার রাতে ২০-২৫ জন জঙ্গি মিয়াঁওয়ালি থানা ঘিরে ফেলে। এরপর থানায় ঢুকে পুলিশকর্মীদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালাতে থাকে। আচমকা এই ঘটনায় প্রথমে হতচকিত হয়ে পড়লেও পরে পরিস্থিতি সামাল দেয় পুলিশ। পাল্টা জবাব দেয় তারা। দু’পক্ষের মধ্যে তুমুল গুলির লড়াই চলে। পাল্টা আক্রমণের মুখে পড়ে থানা ছেড়ে পালায় জঙ্গিরা। পঞ্জাব পুলিশের জানানো হয়েছে, জঙ্গিরা অত্যাধুনিক অস্ত্র নিয়ে হামলা চালিয়েছিল। তাদের যোগ্য জবাব দিয়েছেন পুলিশকর্মীরা। পালটা গুলিতে বেশ কয়েক জন জঙ্গি আহত হয়েছে। তবে কোনও জঙ্গিগোষ্ঠী এখনও এই হামলার দায় স্বীকার করেনি।

এদিকে, পাকিস্তানের পেশোয়ারে মসজিদে বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০০। পাক পুলিশের তদন্তে উঠে এসেছে, কাউকে বার্তা দিতে নয়, বদলা নিতেই পাকিস্তানের মসজিদে বিস্ফোরণ ঘটানো হয়েছে। জঙ্গিবিরোধী কার্যকলাপ চালানো পুলিশের মনোবল ভেঙে দেওয়াই এই হামলার উদ্দেশ্য ছিল বলে মনে করছে পেশোয়ার পুলিশ।


You might also like!