Breaking News
 
Earthquake: কলকাতায় কম্পন! দুপুরের তিলোত্তমায় ভূকম্পন আতঙ্ক, বহুতল থেকে হুড়মুড়িয়ে নিচে নামলেন বাসিন্দারা Rinku Singh's father: ক্রিকেট বিশ্বে শোকের ছায়া! ক্যানসারের মরণব্যাধি কেড়ে নিল রিঙ্কু সিংয়ের বাবাকে, ভেঙে পড়েছেন তারকা ব্যাটার Amit Shah:‘উল্টো লটকে সোজা করে দেব’, শাহের মেজাজি ভাষণে পাল্টা বিঁধল ঘাসফুল শিবির; শুরু হল অনুপ্রবেশ নিয়ে তীব্র সংঘাত T20 World Cup and metro: রবিবাসরীয় ক্রিকেটের ধামাকা! দর্শকদের ভিড় সামলাতে প্রস্তুত এসপ্ল্যানেড স্টেশন, অতিরিক্ত মেট্রোর সময় এক নজরে Rujira Banerjee: রুজিরার সম্মান রক্ষায় ঢাল কলকাতা হাই কোর্ট! কুৎসিত আক্রমণ ও ব্যক্তিগত মন্তব্যে জারি হল কড়া নিষেধাজ্ঞা Pakistan:কাবুল-কান্দাহারে পাক বায়ুসেনার বিধ্বংসী হামলা! তালিবানকে ‘খোলাখুলি যুদ্ধ’-এর হুঁশিয়ারি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর

 

International

2 years ago

Rajshahi University:রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়ুয়াদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ, জখম অন্তত ২৫০

Rajshahi University
Rajshahi University

 

ঢাকা, ১২ মার্চ  : রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়ুয়াদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষে। জখম কমপক্ষে আড়াইশো জন। তার মধ্যে ১০ জনের অবস্থা বেশ আশঙ্কাজনক।

পড়ুয়ারা জানায়, শুক্রবার সৈয়দপুর থেকে রাজশাহী আসেন সমাজকর্ম বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের এক ছাত্র। বাসে তার সঙ্গে সুপারভাইজার অভব্য আচরণ করে বলে অভিযোগ। বাসে চড়ে বিশ্ববিদ্যালয়ের বিনোদপুর গেটে পৌঁছন ওই শিক্ষার্থী। বাস সুপারভাইজারের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। এসময় বিনোদপুরের এক স্থানীয় ব্যক্তির সঙ্গে পড়ুয়ার বচসা হয়।

অভিযোগ, বচসা চলাকালীন শুরু হয় মারধর। তার জেরে স্থানীয়দের সঙ্গে পড়ুয়াদের সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষের সময় বিনোদপুর পুলিশ ফাঁড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয় বলেও অভিযোগ। আগুন থানা সংলগ্ন বাজারেও ছড়িয়ে পড়ে। তবে পুলিশ ফাঁড়িতে কারা আগুন দিয়েছে, তা এখন স্পষ্ট নয়

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাত সাড়ে ১০টা নাগাদ পুলিশ টিয়ার শেল এবং রাবার বুলেট ছোঁড়ে। রাত ১২টা নাগাদ সংঘর্ষ নিয়ন্ত্রণে আসে। উপ-উপাচার্য অধ্যাপক সুলতান উল ইসলাম বলেন, “সংঘর্ষে জখম শিক্ষার্থীর সংখ্যা দুশো’রও বেশি। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।”


You might also like!