Breaking News
 
বিক্ষোভের জেরে দিল্লি অবরুদ্ধ কেন? যান চলাচল স্বাভাবিক রাখার নির্দেশ সুপ্রিম কোর্টের Anubrata Mandal: কেষ্টর নিরাপত্তায় রাজ্য সরকারের বড় পদক্ষেপ, এবার সশস্ত্র দেহরক্ষী পেলেন অনুব্রত Humayun Kabir: ‘২০২৯-এর পর দুবাই চলে যাব’, রেজিনগরে হারতেই বড় ঘোষণা হুমায়ুন কবীরের! WB By-Elections: নন্দীগ্রাম-রেজিনগরে বিজেপির জয়জয়কার, ‘কংগ্রেস মরা দল’ কটাক্ষ শুভেন্দুর, সংখ্যালঘুদেরও ধন্যবাদ মুখ্যমন্ত্রীর President Murmu to meet I.N.D.I.A. bloc leaders: জ্ঞানেশের পদত্যাগের দাবিতে একজোট ইন্ডিয়া, রাষ্ট্রপতির সঙ্গে বৈঠকে মমতা-রাহুলরা Appointment Letter for an Athlete: খেলার মাঠে সাফল্যের স্বীকৃতি, ৭৮ পদকজয়ী ক্রীড়াবিদকে সরকারি চাকরির পথে রাজ্য সরকার

 

International

2 years ago

Matthew Miller:সামগ্রিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি, সিএএ প্রসঙ্গে প্রতিক্রিয়া ম্যাথু মিলারের

Matthew Miller
Matthew Miller

 

ওয়াশিংটন, ১৫ মার্চ : "সিএএ কীভাবে কার্যকর হয়, তা আমরা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি", বললেন আমেরিকার স্টেট ডিপার্টমেন্ট-এর মুখপাত্র ম্যাথু মিলার। সিএএ প্রসঙ্গে তিনি বলেছেন, "আমরা নাগরিকত্ব (সংশোধনী) আইনের বিজ্ঞপ্তি নিয়ে উদ্বিগ্ন। আমরা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি এই আইন কিভাবে বাস্তবায়িত হবে।"

ভারতে কার্যকর হওয়া সিএএ প্রসঙ্গে ম্যাথু মিলার আরও জানিয়েছেন, "ধর্মীয় স্বাধীনতার প্রতি শ্রদ্ধা এবং সকল সম্প্রদায়ের জন্য আইনের অধীনে সমান আচরণ মৌলিক গণতান্ত্রিক নীতি।" প্রসঙ্গত, গত সোমবার ভারতে কার্যকর হয়েছে সিএএ, এই আইনের তীব্র সমালোচনা করছে ভারতের বিরোধী দলগুলি। এই পরিস্থিতিতে আমেরিকার পক্ষ জানানো হল, তাঁরা সামগ্রিক পরিস্থিতির পর্যবেক্ষণ করছেন।


You might also like!